হবিগঞ্জের ছোবহান হত্যা মামলার ৫ আসামি গ্রেপ্তার
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন

হবিগঞ্জের ছোবহান হত্যা মামলার ৫ আসামি গ্রেপ্তার

জৈন্তা বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ৩০/০৩/২০২৪ ০৮:৪০:১২ পূর্বাহ্ন

হবিগঞ্জের ছোবহান হত্যা মামলার ৫ আসামি গ্রেপ্তার


হবিগঞ্জের চাঞ্চল্যকর ছোবহান হত্যা মামলার ৫ আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-৯।

আজ শনিবার ( ৩০ মার্চ) র‌্যাবের গণমাধ্যম শাখা জানায়, শুক্রবার শায়েস্তাগঞ্জ থানা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ছোবহান হত্যা মামলার আসামি হবিগঞ্জ সদর উপজেলার বামকান্দি গ্রামের মৃত আইন উল্লাহর ছেলে আব্দুল জলিল (৪০), মৃত ওযাব উল্লার ছেলে স্বপন মিয়া  (২৭), আবিদ উল্লার ছেলে মুরশেদ মিয়া (৩২), আনছব আলীর ছেলে আতাউর মিয়া (২২) ও আব্দুর রহমানের ছেলে আব্দুল হাই।

জানা যায়, গত ৭ মার্চ রাতে উত্তর বামকান্দি বাজারে আসামিয়ার রফিক মিয়া নামক এক ব্যক্তিকে মারধর কওে মারাত্মক আহত করে। এমন খবর পেয়ে তাকে বাঁচাতে আব্দুস ছোবহান বাজারের উদ্দেশ্যে রওয়ানা হলে তারা পথিমধ্যে আসামিরা তার উপর হামলা চালায়। তাকে গুরুতর আহত অবস্থায় রাস্তায় ফেলে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

আশাপাশের লোকজন ছোবহানকে মারাত্মক আহত অবস্থায় উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ১০ মার্চ ছোবহানের মামা বাদী হয়ে ৪৫ জনের নাম উল্লেখ করে এবং আরও ৪০/৪৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে হবিগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন (নং ৭/৪৭) ।

আসামিদের হবিগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছে র‌্যাবের গণমাধ্যম শাখা।

এমকে



শীর্ষ সংবাদ:

জগন্নাথপুরে পানি সেচ ও মাছ ধরাকে কেন্দ্র করে সংঘ/র্ষ, নিহ/ত ১
তারেক রহমানের ভিশন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে যুবদল: মন্ত্রী মুক্তাদির
সিলেটে অপরাধ দমনে কঠোর নির্দেশনা দিলেন বাণিজ্যমন্ত্রী
জৈন্তা বার্তার কার্যালয় পরিদর্শনে বাণিজ্যমন্ত্রী
মাধবপুরে মা-বাবাকে নি/র্যাতনের অভিযোগে ছেলের এক বছরের কা/রাদণ্ড
ফায়ার সার্ভিসকে একটি বিশ্বমানের প্রতিষ্ঠানে পরিণত করতে হবে: বাণিজ্যমন্ত্রী
মজুরি না পেয়ে নোয়াপাড়া চা বাগানে ৮৫০ শ্রমিকের কর্মবিরতি
সিলেট সীমান্তে ৩৪ লাখ ৮০ হাজার টাকার মালামাল জব্দ
ধেয়ে আসছে অতি প্রবল ঘূর্ণিঝ/ড় ‘অর্ণব’, সিলেটসহ বিভিন্ন স্থানে বৃষ্টির আভাস
পারস্পরিক শ্রদ্ধা ও বিশ্বাসে এগিয়ে যাবে বাংলাদেশ-জাপান সম্পর্ক