চুনারুঘাটে মা-মেয়েকে গণধর্ষণ মামলায় যুবক গ্রেফতার
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন

চুনারুঘাটে মা-মেয়েকে গণধর্ষণ মামলায় যুবক গ্রেফতার

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩১/০৩/২০২৪ ০৪:৩৫:৪০ পূর্বাহ্ন

চুনারুঘাটে মা-মেয়েকে গণধর্ষণ মামলায় যুবক গ্রেফতার

গণধর্ষণ মামলার আসামি সালাউদ্দিন মিয়াকে গ্রেফতার করেছে র‌্যাব


হবিগঞ্চের চুনারুঘাটে আলোচিত মা-মেয়েকে গণধর্ষণ মামলার আসামি সালাউদ্দিন মিয়া (২২) চার বছর পর ধরা পড়লেন র‌্যাবের জালে। দীর্ঘদিন পালিয়ে থাকার পর শনিবার (৩০ মার্চ) র‌্যাবের অভিযানে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তিনি ধরা পড়েন।

রোববার (৩১ মার্চ) এক সংবাদ সম্মেলনে র‌্যাব জানায়, বহুদিন পরিচয় লুকিয়ে আত্মগোপনে ছিলেন সালাউদ্দিন।

গ্রেফতারকৃত সালাউদ্দিন চুনারুঘাটের জিবধরছড়া গ্রামের হুছেন আলীর ছেলে।

র‌্যাব জানায়, মেয়েকে নিয়ে হবিগঞ্চের চুনারুঘাটে একাই থাকতেন বিউটি বেগম। ভাই চাকরি করায় বাড়িতে কোনো পুরুষের উপস্থিতি ছিল না। সেই সুযোগ নেন সালাউদ্দিন এবং তার সঙ্গীরা। ২০২০ সালের ২ অক্টোবর রাতে তার আরও দুই সঙ্গীকে নিয়ে দলবদ্ধভাবে গণধর্ষণ করেন মা-মেয়েকে।

মামলা হওয়ার পর একজন গ্রেফতার হলেও সালাউদ্দিন এবং তার আরেক সঙ্গী পালিয়ে যান।

মামলার বিচারিক পক্রিয়া শেষে ২০২৩ সালের ২১ নভেম্বর হবিগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ২- এর বিচারক সালাউদ্দিন ও শাকিলের অনুপস্থিতিতে তাদেরকে যাবজ্জীবন সাজা দেন। একই সঙ্গে তাদের প্রত্যেককে ১ লাখ টাকা অর্থদণ্ডও দেন। অবশেষে শনিবার র‌্যাবের জালে ধরা পড়েন সালাউদ্দিন।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

জগন্নাথপুরে পানি সেচ ও মাছ ধরাকে কেন্দ্র করে সংঘ/র্ষ, নিহ/ত ১
তারেক রহমানের ভিশন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে যুবদল: মন্ত্রী মুক্তাদির
সিলেটে অপরাধ দমনে কঠোর নির্দেশনা দিলেন বাণিজ্যমন্ত্রী
জৈন্তা বার্তার কার্যালয় পরিদর্শনে বাণিজ্যমন্ত্রী
মাধবপুরে মা-বাবাকে নি/র্যাতনের অভিযোগে ছেলের এক বছরের কা/রাদণ্ড
ফায়ার সার্ভিসকে একটি বিশ্বমানের প্রতিষ্ঠানে পরিণত করতে হবে: বাণিজ্যমন্ত্রী
মজুরি না পেয়ে নোয়াপাড়া চা বাগানে ৮৫০ শ্রমিকের কর্মবিরতি
সিলেট সীমান্তে ৩৪ লাখ ৮০ হাজার টাকার মালামাল জব্দ
ধেয়ে আসছে অতি প্রবল ঘূর্ণিঝ/ড় ‘অর্ণব’, সিলেটসহ বিভিন্ন স্থানে বৃষ্টির আভাস
পারস্পরিক শ্রদ্ধা ও বিশ্বাসে এগিয়ে যাবে বাংলাদেশ-জাপান সম্পর্ক