লাখাইয়ে ধানের খলা নিয়ে সংঘর্ষ, মহিলাসহ আহত ১৫
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন

লাখাইয়ে ধানের খলা নিয়ে সংঘর্ষ, মহিলাসহ আহত ১৫

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০১/০৪/২০২৪ ১০:৫৪:২৩ পূর্বাহ্ন

লাখাইয়ে ধানের খলা নিয়ে সংঘর্ষ, মহিলাসহ আহত ১৫


হবিগঞ্জের লাখাই উপজেলার স্বজন গ্রামে ধানের খলা নিয়ে বিরুধের জের ধরে দু'দলের সংঘর্ষে মহিলাসহ ১৫ জন আহত হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় উপজেলার লাখাই ইউনিয়নের স্বজন গ্রামের রুকন মিয়ার সাথে একই গ্রামের রাজ্জাক মিয়ার মধ্যে ধানের খলা নিয়ে বিরোধ এর জের ধরে রবিবার (৩১ মার্চ) বিকাল ৩ ঘটিকায় সংঘর্ষের ঘটনা ঘটে। 

এতে উভয় পক্ষের মহিলা সহ ১৫ জন আহত হয়। আহতরা হলেন রুকন মিয়া(৫০), রাজ্জাক মিয়া(৬০),শান্তনা আক্তার (১৫), আফিয়া খাতুন (৫০), সাদিক মিয়া(৬০), হাফসা বেগম(১৬), মোঃ সফিল মিয়া(৩৫), মিরজান (২৮), সানজিদা বেগম (১৯)। 

আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানা যায়।

এ বিষয়ে লাখাই স্বজনগ্রাম তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক ( এস,আই) ভজন দাস এর সাথে আলাপকালে জানান রাস্তার পাশে ধানের খলা সমান করাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

এমকে



শীর্ষ সংবাদ:

জগন্নাথপুরে পানি সেচ ও মাছ ধরাকে কেন্দ্র করে সংঘ/র্ষ, নিহ/ত ১
তারেক রহমানের ভিশন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে যুবদল: মন্ত্রী মুক্তাদির
সিলেটে অপরাধ দমনে কঠোর নির্দেশনা দিলেন বাণিজ্যমন্ত্রী
জৈন্তা বার্তার কার্যালয় পরিদর্শনে বাণিজ্যমন্ত্রী
মাধবপুরে মা-বাবাকে নি/র্যাতনের অভিযোগে ছেলের এক বছরের কা/রাদণ্ড
ফায়ার সার্ভিসকে একটি বিশ্বমানের প্রতিষ্ঠানে পরিণত করতে হবে: বাণিজ্যমন্ত্রী
মজুরি না পেয়ে নোয়াপাড়া চা বাগানে ৮৫০ শ্রমিকের কর্মবিরতি
সিলেট সীমান্তে ৩৪ লাখ ৮০ হাজার টাকার মালামাল জব্দ
ধেয়ে আসছে অতি প্রবল ঘূর্ণিঝ/ড় ‘অর্ণব’, সিলেটসহ বিভিন্ন স্থানে বৃষ্টির আভাস
পারস্পরিক শ্রদ্ধা ও বিশ্বাসে এগিয়ে যাবে বাংলাদেশ-জাপান সম্পর্ক