শায়েস্তাগঞ্জে ট্রেনের ধাক্কায় এক পথচারীর মৃত্যু
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন

শায়েস্তাগঞ্জে ট্রেনের ধাক্কায় এক পথচারীর মৃত্যু

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০১/০৪/২০২৪ ১২:১৫:০৬ অপরাহ্ন

শায়েস্তাগঞ্জে ট্রেনের ধাক্কায় এক পথচারীর মৃত্যু


হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে রাস্তা পারাপারের সময় ট্রেনের ধাক্কায় মাওলানা শফিকুর রহমান সিদ্দিকী(৫৮) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে।

সোমবার (১ এপ্রিল) সকাল সাড়ে ৯ টায় উপজেলার কুতুবেরচক এলাকায়  এ দুর্ঘটনা ঘটে।

জানাযায় শফিকুর রহমান সিদ্দিকী বাসা থেকে বের হয়ে রেলপথ ধরে হাটছিলেন পথিমধ্যে কুতুবেরচক এলাকায় পৌছলে  সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন।

নিহত সিদ্দিকী হবিগঞ্জের সদর উপজেলার বাগুনীপাড়া গ্রামের হাজী সিদ্দিক মুন্সীর ছেলে।  

শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ (আইসি) মীর সাব্বির আহমেদ বিষয়টির সতত্যা নিশ্চিত করে বলেন নিহত শফিকুর রহমান সিদ্দিকী কানে কম শুনতেন। ট্রেন হরন দেয়ার পরও উনি রেললাইন থেকে সরে যাননি। এতে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান। 

আমরা লাশ উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠিয়েছি।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

জগন্নাথপুরে পানি সেচ ও মাছ ধরাকে কেন্দ্র করে সংঘ/র্ষ, নিহ/ত ১
তারেক রহমানের ভিশন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে যুবদল: মন্ত্রী মুক্তাদির
সিলেটে অপরাধ দমনে কঠোর নির্দেশনা দিলেন বাণিজ্যমন্ত্রী
জৈন্তা বার্তার কার্যালয় পরিদর্শনে বাণিজ্যমন্ত্রী
মাধবপুরে মা-বাবাকে নি/র্যাতনের অভিযোগে ছেলের এক বছরের কা/রাদণ্ড
ফায়ার সার্ভিসকে একটি বিশ্বমানের প্রতিষ্ঠানে পরিণত করতে হবে: বাণিজ্যমন্ত্রী
মজুরি না পেয়ে নোয়াপাড়া চা বাগানে ৮৫০ শ্রমিকের কর্মবিরতি
সিলেট সীমান্তে ৩৪ লাখ ৮০ হাজার টাকার মালামাল জব্দ
ধেয়ে আসছে অতি প্রবল ঘূর্ণিঝ/ড় ‘অর্ণব’, সিলেটসহ বিভিন্ন স্থানে বৃষ্টির আভাস
পারস্পরিক শ্রদ্ধা ও বিশ্বাসে এগিয়ে যাবে বাংলাদেশ-জাপান সম্পর্ক