শায়েস্তাগঞ্জের অলিপুরে অচেতন অবস্থা এক নারী উদ্ধার
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন

শায়েস্তাগঞ্জের অলিপুরে অচেতন অবস্থা এক নারী উদ্ধার

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০২/০৪/২০২৪ ১২:৫৯:০৩ অপরাহ্ন

শায়েস্তাগঞ্জের অলিপুরে অচেতন অবস্থা এক নারী উদ্ধার


মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, প্রয়াত শিল্পী ভুপেন হাজারিকার এ গানের বাস্তব চিত্র ভিন্ন দেখা গেছে। 

গতকাল সোমবার দুপুরে ৩৫ বছর বয়সী এক নারী অলিপুর প্রাণ কোম্পানীর গেইটের পাশে অচেতন অবস্থায় পড়ে থাকলেও কেউ থাকে বাঁচাতে এগিয়ে আসেনি। অবশেষে শায়েস্তাগঞ্জ থানার এসআই জীবন রায় ওই নারীকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন।

গতকাল রাত ১০টায় হাসপাতালের ৬ তলায় গিয়ে দেখা যায়, ওই নারী দুপুর থেকে পড়ে থাকলেও ওষুধতো দুরের কথা, চিকিৎসার জন্য কোনো নার্স বা ডাক্তার এগিয়ে আসেনি। এ বিষয়ে এক নার্সের সাথে আলাপকালে জানান, অজ্ঞাত রোগী। চিকিৎসার খরচ কে বহন করবে ?

ইতোমধ্যে তার দেহ থেকে দুর্গন্ধ বের হচ্ছে। পাশে বিড়াল ছানারা রোগীর আশেপাশে ঘুরাফেরা করছে। 

এ রিপোর্ট লেখাকালে তার জ্ঞান ফিরে আসেনি। তবে ডাক্তার জানিয়েছেন, তার অবস্থা আশংকাজনক। সিলেট প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে এসআই জীবন রায় জানান, আমি উদ্ধার করে ভর্তি করেছি। বাকী কাজ সদর থানা ও হাসপাতাল কর্তৃপক্ষ করবে।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

জগন্নাথপুরে পানি সেচ ও মাছ ধরাকে কেন্দ্র করে সংঘ/র্ষ, নিহ/ত ১
তারেক রহমানের ভিশন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে যুবদল: মন্ত্রী মুক্তাদির
সিলেটে অপরাধ দমনে কঠোর নির্দেশনা দিলেন বাণিজ্যমন্ত্রী
জৈন্তা বার্তার কার্যালয় পরিদর্শনে বাণিজ্যমন্ত্রী
মাধবপুরে মা-বাবাকে নি/র্যাতনের অভিযোগে ছেলের এক বছরের কা/রাদণ্ড
ফায়ার সার্ভিসকে একটি বিশ্বমানের প্রতিষ্ঠানে পরিণত করতে হবে: বাণিজ্যমন্ত্রী
মজুরি না পেয়ে নোয়াপাড়া চা বাগানে ৮৫০ শ্রমিকের কর্মবিরতি
সিলেট সীমান্তে ৩৪ লাখ ৮০ হাজার টাকার মালামাল জব্দ
ধেয়ে আসছে অতি প্রবল ঘূর্ণিঝ/ড় ‘অর্ণব’, সিলেটসহ বিভিন্ন স্থানে বৃষ্টির আভাস
পারস্পরিক শ্রদ্ধা ও বিশ্বাসে এগিয়ে যাবে বাংলাদেশ-জাপান সম্পর্ক