চুনারুঘাটে মা ও মেয়েকে গণধর্ষণ : ৪ বছর পর সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন

চুনারুঘাটে মা ও মেয়েকে গণধর্ষণ : ৪ বছর পর সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

চুনারুঘাট প্রতিনিধি

প্রকাশিত: ০২/০৪/২০২৪ ০১:০৬:২৮ পূর্বাহ্ন

চুনারুঘাটে মা ও মেয়েকে গণধর্ষণ : ৪ বছর পর সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার


হবিগঞ্জের চুনারুঘাটের  জিবধরছড়া এলাকায় একইসঙ্গে মা ও মেয়েকে সংঘবদ্ধভাবে ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি সালাউদ্দিনকে (২২) ঢাকায় গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব )। গ্রেফতারকৃত সালাউদ্দিন চুনারুঘাট উপজেলার জিবধরছড়া গ্রামের হুছেন আলীর ছেলে। সোমবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ তথ্য নিশ্চিত করে সোমবার বিকেলে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ ওসি হিল্লোল রায় জানান, দীর্ঘদিন পালিয়ে থাকার পর শনিবার (৩০ মার্চ) র‌্যাবের অভিযানে র‌্যাব ৩ এর একটি আভিযানিক দল  নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে চুনারুঘাট থানায় হস্তান্তর করে । বহুদিন পরিচয় লুকিয়ে আত্মগোপনে ছিলেন সালাউদ্দিন।  ওসি জানান, চুনারুঘাটের জীবধরছড়া একাই থাকতেন বিউটি বেগম। ভাই চাকরি করায় বাড়িতে কোনো পুরুষের উপস্থিতি ছিল না। সেই সুযোগ নেন সালাউদ্দিন এবং তার সঙ্গীরা। ২০২০ সালের ২ অক্টোবর রাতে তার আরও দুই সঙ্গীকে নিয়ে দলবদ্ধভাবে গণধর্ষণ করেন মা-মেয়েকে। মামলা হওয়ার পর একজন গ্রেফতার হলেও সালাউদ্দিন এবং তার আরেক সঙ্গী পালিয়ে যান। মামলার বিচারিক প্রক্রিয়া শেষে ২০২৩ সালের ২১ নভেম্বর আসামি সালাউদ্দিন ও শাকিলের অনুপস্থিতিতে যাবজ্জীবন সাজা দেন হবিগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ২-এর বিচারক। একই সঙ্গে তাদের প্রত্যেককে ১ লাখ টাকা অর্থদণ্ডও দেন। অবশেষে র‌্যাবের জালে ধরা পড়েন সালাউদ্দিন।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

জগন্নাথপুরে পানি সেচ ও মাছ ধরাকে কেন্দ্র করে সংঘ/র্ষ, নিহ/ত ১
তারেক রহমানের ভিশন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে যুবদল: মন্ত্রী মুক্তাদির
সিলেটে অপরাধ দমনে কঠোর নির্দেশনা দিলেন বাণিজ্যমন্ত্রী
জৈন্তা বার্তার কার্যালয় পরিদর্শনে বাণিজ্যমন্ত্রী
মাধবপুরে মা-বাবাকে নি/র্যাতনের অভিযোগে ছেলের এক বছরের কা/রাদণ্ড
ফায়ার সার্ভিসকে একটি বিশ্বমানের প্রতিষ্ঠানে পরিণত করতে হবে: বাণিজ্যমন্ত্রী
মজুরি না পেয়ে নোয়াপাড়া চা বাগানে ৮৫০ শ্রমিকের কর্মবিরতি
সিলেট সীমান্তে ৩৪ লাখ ৮০ হাজার টাকার মালামাল জব্দ
ধেয়ে আসছে অতি প্রবল ঘূর্ণিঝ/ড় ‘অর্ণব’, সিলেটসহ বিভিন্ন স্থানে বৃষ্টির আভাস
পারস্পরিক শ্রদ্ধা ও বিশ্বাসে এগিয়ে যাবে বাংলাদেশ-জাপান সম্পর্ক