হবিগঞ্জে যাকাত ফান্ডের চেক বিতরণ ও বিশ্বজয়ী হাফেজকে সংবর্ধনা প্রদান
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন

হবিগঞ্জে যাকাত ফান্ডের চেক বিতরণ ও বিশ্বজয়ী হাফেজকে সংবর্ধনা প্রদান

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০২/০৪/২০২৪ ০৭:১১:১৭ পূর্বাহ্ন

হবিগঞ্জে যাকাত ফান্ডের চেক বিতরণ ও বিশ্বজয়ী হাফেজকে সংবর্ধনা প্রদান


সমাজে মধ্যে অনেক বিত্তশালী রয়েছেন, যারা নানা অযুহাত দেখিয়ে যাকাত দেওয়া থেকে বিরত থাকেন। অথচ সবাই সঠিকভাবে যাকাত দিলে সমাজে যাকাত নেওয়া লোকের সংখ্যা কমে যাবে।

মঙ্গলবার সকাল ১১টায় হবিগঞ্জ-৩ আসনে টানা চতুর্থবার নির্বাচিত সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির হবিগঞ্জে ২০২৩-২৪ অর্থ বছরে সরকারি যাকাত ফান্ড থেকে অস্বচ্ছল লোকদের মাঝে যাকাতের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

সংসদ সদস্য আরও বলেন, ইসলামে নামাজের পরই যাকাতের ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। পবিত্র কোরআনের বহু স্থানে নামাজের পাশাপাশি যাকাত আদায়ের কথা বলা হয়েছে। যাকাত দাতার মনকে ধনসম্পদের প্রতি লোভ থেকে মুক্ত ও পবিত্র করের

একই অনুষ্ঠানে বিশ্ব কোরআন প্রতিযোগিতায় বিজয়ী লাখাই উপজেলার কিশোর, হাফেজ বশির আহমাদকে সংবর্ধনা প্রদান করা হয়। হবিগঞ্জের জেলা প্রশাসক মোছাঃ জিলুফা সুলতানা এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে সংসদ সদস্য আরও বলেন, তরুণ প্রজন্মকে সহীহ কোরআন শিক্ষা দান করলে হাফেজ বশির আহমদের মত আরও অনেক কিশোর বিশ্বে বাংলাদেশের মুখ উজ্জ্বল করতে পারবে। আমরা আশা করি হাফেজ বশির আহমদ আগামীতে আরও এগিয়ে যাবে; সারা বিশ্বে বাংলাদেশকে উপস্থাপন করবে।

এমপি আবু জাহির ঘোষণা দিয়েছেন, করোনার কারণে বন্ধ হয়ে যাওয়া আলেয়া-জাহির ফাউন্ডেশনের পবিত্র কোরআন প্রতিযোগিতা পুনরায় চালু হবে; যাতে চ্যাম্পিয়ন হওয়া হাফেজকে পবিত্র ওমরাহ পালনের সুযোগ দেওয়া হয়ে থাকে।

অনুষ্ঠানে জেলা প্রশাসনের পক্ষ থেকে এমপি আবু জাহিরকে ফুলের তোড়া দিয়ে বরণ করা হয়। এ সময় তিনি সেই ফুলের তোরা হাফেজ বশির আহমাদকে উৎস্বর্গ করেন। এছাড়া সংসদ সদস্য হাফেজ বশির আহমাদকে দশ হাজার টাকা পুরস্কার প্রদান করেছেন।

২০২৩-২৪ অর্থ বছরে সরকারি যাকাত ফান্ড থেকে ১৯০ জন নারী-পুরুষের প্রত্যেকজনের হাতে সাড়ে ৫ হাজার টাকা করে ১০ লাখ চেক তুলে দেন প্রধান অতিথি এবং অন্যান্য অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে হবিগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম, হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম, অতিরিক্ত পুলিশ সুপার হাসিবুল ইসলাম, হবিগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মুহাম্মদ মুনিরুজ্জামান, হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মোঃ মিজানুর রহমান শামীমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

পরে এমপি আবু জাহির হবিগঞ্জ সদর উপজেলার গোপায়া ইউনিয়নে অস্বচ্ছল লোকদের মাঝে বিনামূল্যে চাল এবং স্থানীয় কয়েকজনের ব্যক্তিগত উদ্যোগে জেলা শহরের টাউন হল রোডে অস্বচ্ছল লোকদের মাঝে ইফতার বিতরণ করেছেন।


জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

জগন্নাথপুরে পানি সেচ ও মাছ ধরাকে কেন্দ্র করে সংঘ/র্ষ, নিহ/ত ১
তারেক রহমানের ভিশন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে যুবদল: মন্ত্রী মুক্তাদির
সিলেটে অপরাধ দমনে কঠোর নির্দেশনা দিলেন বাণিজ্যমন্ত্রী
জৈন্তা বার্তার কার্যালয় পরিদর্শনে বাণিজ্যমন্ত্রী
মাধবপুরে মা-বাবাকে নি/র্যাতনের অভিযোগে ছেলের এক বছরের কা/রাদণ্ড
ফায়ার সার্ভিসকে একটি বিশ্বমানের প্রতিষ্ঠানে পরিণত করতে হবে: বাণিজ্যমন্ত্রী
মজুরি না পেয়ে নোয়াপাড়া চা বাগানে ৮৫০ শ্রমিকের কর্মবিরতি
সিলেট সীমান্তে ৩৪ লাখ ৮০ হাজার টাকার মালামাল জব্দ
ধেয়ে আসছে অতি প্রবল ঘূর্ণিঝ/ড় ‘অর্ণব’, সিলেটসহ বিভিন্ন স্থানে বৃষ্টির আভাস
পারস্পরিক শ্রদ্ধা ও বিশ্বাসে এগিয়ে যাবে বাংলাদেশ-জাপান সম্পর্ক