মাধবপুরে ট্রাক্টর চাপায় সাবেক সেনা সদস্য নিহত
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন

মাধবপুরে ট্রাক্টর চাপায় সাবেক সেনা সদস্য নিহত

মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৩/০৪/২০২৪ ০৪:২০:৪৫ পূর্বাহ্ন

মাধবপুরে ট্রাক্টর চাপায় সাবেক সেনা সদস্য নিহত

মাধবপুরে ট্রাক্টর চাপায় মোটরসাইকেল আরোহী নিহত।


হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা সড়কে রাজনগর নামকস্থানে বালুবুঝাই ট্রাক্টর চাপায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ইয়াকুব আলী নামে অবসরপ্রাপ্ত এক সেনা সদস্য নিহত হয়েছেন।

বুধবার(৩ এপ্রিল) সকালে উপজেলার মাধবপুর-মনতলা সড়কে রাজনগর নামকস্থানে দুর্ঘটনা ঘটে। নিহত ইয়াকুব আলী চৌমুহনী ইউনিয়নের সমজদিপুর গ্রামের মজিদ আলীর পুত্র।

স্থানীয়রা জানান, বালুবোঝাই একটি ট্রাক্টর মাধবপুর-মনতলা সড়কের রাজনগর নামকস্থানে মোটরসাইকেল আরোহী ইয়াকুব আলীকে চাপা দেয়। এতে মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মাধবপুর থানার  (ওসি) রাকিবুল ইসলাম খান ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ট্রাক্টরটি আটক করা হয়েছে। পরিবারের অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

জগন্নাথপুরে পানি সেচ ও মাছ ধরাকে কেন্দ্র করে সংঘ/র্ষ, নিহ/ত ১
তারেক রহমানের ভিশন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে যুবদল: মন্ত্রী মুক্তাদির
সিলেটে অপরাধ দমনে কঠোর নির্দেশনা দিলেন বাণিজ্যমন্ত্রী
জৈন্তা বার্তার কার্যালয় পরিদর্শনে বাণিজ্যমন্ত্রী
মাধবপুরে মা-বাবাকে নি/র্যাতনের অভিযোগে ছেলের এক বছরের কা/রাদণ্ড
ফায়ার সার্ভিসকে একটি বিশ্বমানের প্রতিষ্ঠানে পরিণত করতে হবে: বাণিজ্যমন্ত্রী
মজুরি না পেয়ে নোয়াপাড়া চা বাগানে ৮৫০ শ্রমিকের কর্মবিরতি
সিলেট সীমান্তে ৩৪ লাখ ৮০ হাজার টাকার মালামাল জব্দ
ধেয়ে আসছে অতি প্রবল ঘূর্ণিঝ/ড় ‘অর্ণব’, সিলেটসহ বিভিন্ন স্থানে বৃষ্টির আভাস
পারস্পরিক শ্রদ্ধা ও বিশ্বাসে এগিয়ে যাবে বাংলাদেশ-জাপান সম্পর্ক