বাহুবলে ঘন ঘন বিদ্যুতের লোডশেডিং, প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন

বাহুবলে ঘন ঘন বিদ্যুতের লোডশেডিং, প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

বাহুবল প্রতিনিধি

প্রকাশিত: ০৪/০৪/২০২৪ ১২:৫১:০৪ অপরাহ্ন

বাহুবলে ঘন ঘন বিদ্যুতের লোডশেডিং, প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ


হবিগঞ্জের বাহুবল উপজেলার পুটিজুরী বাজারে ঘন ঘন বিদ্যুতের লোডশেডিংয়ের প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রাখে স্থানীয় সহস্রাধিক জনতা। এসময় লোডশেডিং চলছিল। 

গতকাল বুধবার সন্ধা ৭টার দিকে অন্ধকারের মাঝেই প্রায় আধা ঘন্টা ব্যাপী অবরোধের ফলে মহাসড়কের উভয় পাশে শতশত যান বাহন আটকা পড়ে। 

এতে যাত্রীরা ভোগান্তিতে পড়েন। খবর পেয়ে বাহুবল থানার ওসি মশিউর রহমান ঘটনাস্থলে গিয়ে বিদ্যুতের লোডশেডিং সমাধানের আশ্বাস দিলে উত্তেজিত জনতা অবরোধ তুলে নেয়। এর পর পরই বিদ্যুৎ চলে আসে।

উল্লেখ্য, গত কয়েক দিন ধরেই বিদ্যুতের আসা যাওয়া চলতে থাকে। কিন্তু পুটিজুরীতে গতকাল দীর্ঘক্ষণ বিদ্যুৎ না থাকায় উত্তেজিত জনতা মহাসড়ক অবরোধ করে রাখে।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

জগন্নাথপুরে পানি সেচ ও মাছ ধরাকে কেন্দ্র করে সংঘ/র্ষ, নিহ/ত ১
তারেক রহমানের ভিশন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে যুবদল: মন্ত্রী মুক্তাদির
সিলেটে অপরাধ দমনে কঠোর নির্দেশনা দিলেন বাণিজ্যমন্ত্রী
জৈন্তা বার্তার কার্যালয় পরিদর্শনে বাণিজ্যমন্ত্রী
মাধবপুরে মা-বাবাকে নি/র্যাতনের অভিযোগে ছেলের এক বছরের কা/রাদণ্ড
ফায়ার সার্ভিসকে একটি বিশ্বমানের প্রতিষ্ঠানে পরিণত করতে হবে: বাণিজ্যমন্ত্রী
মজুরি না পেয়ে নোয়াপাড়া চা বাগানে ৮৫০ শ্রমিকের কর্মবিরতি
সিলেট সীমান্তে ৩৪ লাখ ৮০ হাজার টাকার মালামাল জব্দ
ধেয়ে আসছে অতি প্রবল ঘূর্ণিঝ/ড় ‘অর্ণব’, সিলেটসহ বিভিন্ন স্থানে বৃষ্টির আভাস
পারস্পরিক শ্রদ্ধা ও বিশ্বাসে এগিয়ে যাবে বাংলাদেশ-জাপান সম্পর্ক