ঈদকে সামনে রেখে মাধবপুর সীমান্তে সক্রিয় হয়ে উঠেছে চোরা চালান চক্র, আটক ২
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন

ঈদকে সামনে রেখে মাধবপুর সীমান্তে সক্রিয় হয়ে উঠেছে চোরা চালান চক্র, আটক ২

মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৪/০৪/২০২৪ ১২:৫৪:৫০ অপরাহ্ন

ঈদকে সামনে রেখে মাধবপুর সীমান্তে সক্রিয় হয়ে উঠেছে চোরা চালান চক্র, আটক ২


ঈদকে সামনে রেখে হবিগঞ্জের  মাধবপুর সীমান্তে সক্রিয় হয়ে উঠেছে চোরা চালান চক্রের সদস্যরা। চক্রটি কৌশলে সীমান্তের ওপার থেকে ভারতীয় নানা ধরণের পণ্য এনে ছড়িয়ে দিচ্ছে সারা দেশে। 

তবে চোরা চালানরোধে দিনরাত নিরলস পরিশ্রম করে যাচ্ছেন আইনশৃঙ্খলা বাহীনির সদস্যরা।

মঙ্গলবার দিবাগত রাতে মাধবপুর থানা পুলিশের সাড়াষি অভিযানে মাধবপুর পৌরসভাস্থ সড়ক ও জনপদের ডাক বাংলোর সামনে ঢাকা-সিলেট মহাসড়কের পূর্বপাশে খালি জায়গা থেকে ২৪৪ পিচ ভারতীয় থ্রী পিচ জামা, ২৪০০ জোড়া পুথি ও পাথরের তৈরী কানের দুলসহ চক্রের দুই সদস্যকে আটক করা হয়। 

যার আনুমানিক মূল্য প্রায় ছয় লাখ সাতাশ হাজার ছয়শত টাকা। 

আটককৃতরা হল, নোয়াখালী জেলার সোনাইমুড়ি থানার বাগপচড়া গ্রামের আমিনুল হকের পুত্র সামছুদ্দিন (৪০) ও কুমিল্লা জেলার লাঙ্গলকোট থানার শ্রীহাস্য মজুমদার বাড়ির আব্দুর রশিদের পুত্র মাইন উদ্দিন (৩৯)।

পুলিশ জানায়, আটককৃতদের কাছ থেকে ১টি সাদা প্লাষ্টিকের বস্তার ভিতর ১৪৮ পিচ ভারতীয় বিভিন্ন রংয়ের নরমাল থ্রি পিচ, ১টি সাদা প্লাষ্টিকের বস্তার ভিতর ৪৮ পিচ ভারতীয় বিভিন্ন রংয়ের ক্যাটালগ থ্রি পিচ, ১টি পাটের চটের বস্তার ভিতর ৪৮ পিচ ভারতীয় বিভিন্ন রংয়ের ক্যাটালগ থ্রি পিচ, ১টি সাদা প্লাষ্টিকের বস্তার ভিতর সাদা প্লাষ্টিকের ৫৬ বক্স পুথি ও পাথরের তৈরি এমিটিশনের কানের দুল, ১টি সাদা প্লাষ্টিকের বস্তার ভিতর সাদা প্লাষ্টিকের ৪৪ বক্স পুথি ও পাথরের তৈরি এমিটিশনের কানের দুল জব্দ করা হয়েছে।

আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দেয়ার পর আদালতে প্রেরণ করা হয়। এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

জগন্নাথপুরে পানি সেচ ও মাছ ধরাকে কেন্দ্র করে সংঘ/র্ষ, নিহ/ত ১
তারেক রহমানের ভিশন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে যুবদল: মন্ত্রী মুক্তাদির
সিলেটে অপরাধ দমনে কঠোর নির্দেশনা দিলেন বাণিজ্যমন্ত্রী
জৈন্তা বার্তার কার্যালয় পরিদর্শনে বাণিজ্যমন্ত্রী
মাধবপুরে মা-বাবাকে নি/র্যাতনের অভিযোগে ছেলের এক বছরের কা/রাদণ্ড
ফায়ার সার্ভিসকে একটি বিশ্বমানের প্রতিষ্ঠানে পরিণত করতে হবে: বাণিজ্যমন্ত্রী
মজুরি না পেয়ে নোয়াপাড়া চা বাগানে ৮৫০ শ্রমিকের কর্মবিরতি
সিলেট সীমান্তে ৩৪ লাখ ৮০ হাজার টাকার মালামাল জব্দ
ধেয়ে আসছে অতি প্রবল ঘূর্ণিঝ/ড় ‘অর্ণব’, সিলেটসহ বিভিন্ন স্থানে বৃষ্টির আভাস
পারস্পরিক শ্রদ্ধা ও বিশ্বাসে এগিয়ে যাবে বাংলাদেশ-জাপান সম্পর্ক