হবিগঞ্জে ছাত্রীকে ধর্ষন মামলায় শিক্ষক কারাগারে
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন

হবিগঞ্জে ছাত্রীকে ধর্ষন মামলায় শিক্ষক কারাগারে

আকিকুর রহমান রুমন, বানিয়াচং প্রতিনিধি

প্রকাশিত: ০৪/০৪/২০২৪ ০৩:৫১:৪৬ পূর্বাহ্ন

হবিগঞ্জে ছাত্রীকে ধর্ষন মামলায় শিক্ষক কারাগারে


হবিগঞ্জের এক ছাত্রীকে ধর্ষণের মামলায় পলাতক হবিগঞ্জ শহরের জে কে এন্ড এইচ কে হাই স্কুলের শিক্ষক হুমায়ুন কবীর আটকের পর কারাগারে প্রেরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।

এর আগে গত বুধবার তারাবিহর নামাজের পর সদর থানার এস আই মমিনুল ইসলামসহ একদল পুলিশ ইনাতাবাদ এলাকা থেকে তাকে আটক করে। 

পুলিশ জানায়, লাখাই উপজেলার সিংহগ্রামের বাসিন্দা মাওলানা সাদেকুর রহমান হবিগঞ্জ শহরের শায়েস্তানগরে বসবাস করেন। তার কন্যা গত বছর এসএসসি পরীক্ষার সময়  জে কে এন্ড এইচ কে হাই স্কুলের শিক্ষক হুমায়ুন কবীরের নিকট প্রাইভেট পড়তো। এসময় 

ওই ছাত্রী সুন্দরী হওয়ায় তাকে প্রেমের প্রস্তাব দেন ওই শিক্ষক। এতে রাজি না হলে এসএসসি পরীক্ষায় কেন্দ্রে তার বন্ধুবান্ধব দিয়ে বহিস্কারের ভয় দেখান। ফলে ওই ছাত্রী প্রেমের প্রস্তাবে সম্মতি দিলে গত বছরের ১৭ আগষ্ট প্রাইভেট পড়ানোর সময় তার বাসায় ওই ছাত্রী কে ধর্ষণ করেন। বিষয়টি ওই ছাত্রী তার পরিবারকে জানালে স্কুলের প্রধান শিক্ষক মামলা না করে সালিশ বিচারের মাধ্যমে সমাধানের চেষ্টা করেন। এ নিয়ে ৬ ডিসেম্বর সালিশও হয়। কিন্তু তা ওই শিক্ষক না মানায় ১১ ডিসেম্বর সদর থানায় মামলা করেন ছাত্রীর পিতা। এরপর ওই শিক্ষক হাইকোর্ট থেকে জামিন আনলেও মেয়াদ শেষ হওয়ার পরও আদালতে হাজির না হয়ে পলাতক ছিলেন।

এমকে



শীর্ষ সংবাদ:

জগন্নাথপুরে পানি সেচ ও মাছ ধরাকে কেন্দ্র করে সংঘ/র্ষ, নিহ/ত ১
তারেক রহমানের ভিশন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে যুবদল: মন্ত্রী মুক্তাদির
সিলেটে অপরাধ দমনে কঠোর নির্দেশনা দিলেন বাণিজ্যমন্ত্রী
জৈন্তা বার্তার কার্যালয় পরিদর্শনে বাণিজ্যমন্ত্রী
মাধবপুরে মা-বাবাকে নি/র্যাতনের অভিযোগে ছেলের এক বছরের কা/রাদণ্ড
ফায়ার সার্ভিসকে একটি বিশ্বমানের প্রতিষ্ঠানে পরিণত করতে হবে: বাণিজ্যমন্ত্রী
মজুরি না পেয়ে নোয়াপাড়া চা বাগানে ৮৫০ শ্রমিকের কর্মবিরতি
সিলেট সীমান্তে ৩৪ লাখ ৮০ হাজার টাকার মালামাল জব্দ
ধেয়ে আসছে অতি প্রবল ঘূর্ণিঝ/ড় ‘অর্ণব’, সিলেটসহ বিভিন্ন স্থানে বৃষ্টির আভাস
পারস্পরিক শ্রদ্ধা ও বিশ্বাসে এগিয়ে যাবে বাংলাদেশ-জাপান সম্পর্ক