মাধবপুরে ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস পালিত
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন

মাধবপুরে ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস পালিত

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৪/০৪/২০২৪ ০৭:১০:০০ পূর্বাহ্ন

মাধবপুরে ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস পালিত


হবিগঞ্জের মাধবপুর তেলিয়াপাড়ায় ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস পালিত হয়েছে। 

৪ঠা এপ্রিল বৃহস্পতিবার সকালে জেলা পুলিশের পক্ষ থেকে জেলা প্রশাসক মোছাঃ জিলুফা সুলতানা ও পুলিশ সুপার আক্তার হোসেন বিপিএম-সেবা তেলিয়াপাড়া বুলেট প্রাঙ্গনে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়। 

পরে উপজেলা প্রশাসন ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, মাধবপুরের আয়োজনে ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার এ কে এম ফয়সাল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক মোছাঃ জিলুফা সুলতানা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জের পুলিশ সুপার মোঃ আক্তার হোসেন।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন - সহকারী পুলিশ সুপার (মাধবপুর সার্কেল) নির্মলেন্দু চক্রবর্তী,অফিসার ইনচার্জ রাকিবুল ইসলাম খান ও বীর মুক্তিযোদ্ধাগণ প্রমুখ।

এমকে



শীর্ষ সংবাদ:

জগন্নাথপুরে পানি সেচ ও মাছ ধরাকে কেন্দ্র করে সংঘ/র্ষ, নিহ/ত ১
তারেক রহমানের ভিশন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে যুবদল: মন্ত্রী মুক্তাদির
সিলেটে অপরাধ দমনে কঠোর নির্দেশনা দিলেন বাণিজ্যমন্ত্রী
জৈন্তা বার্তার কার্যালয় পরিদর্শনে বাণিজ্যমন্ত্রী
মাধবপুরে মা-বাবাকে নি/র্যাতনের অভিযোগে ছেলের এক বছরের কা/রাদণ্ড
ফায়ার সার্ভিসকে একটি বিশ্বমানের প্রতিষ্ঠানে পরিণত করতে হবে: বাণিজ্যমন্ত্রী
মজুরি না পেয়ে নোয়াপাড়া চা বাগানে ৮৫০ শ্রমিকের কর্মবিরতি
সিলেট সীমান্তে ৩৪ লাখ ৮০ হাজার টাকার মালামাল জব্দ
ধেয়ে আসছে অতি প্রবল ঘূর্ণিঝ/ড় ‘অর্ণব’, সিলেটসহ বিভিন্ন স্থানে বৃষ্টির আভাস
পারস্পরিক শ্রদ্ধা ও বিশ্বাসে এগিয়ে যাবে বাংলাদেশ-জাপান সম্পর্ক