প্রত্যেকের হৃদয়ে একটি স্মৃতি যাদুঘর তৈরি করতে হবে: জেলা প্রশাসক
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন

প্রত্যেকের হৃদয়ে একটি স্মৃতি যাদুঘর তৈরি করতে হবে: জেলা প্রশাসক

মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৪/০৪/২০২৪ ১১:৪৯:৪০ পূর্বাহ্ন

প্রত্যেকের হৃদয়ে একটি স্মৃতি যাদুঘর তৈরি করতে হবে: জেলা প্রশাসক

ছবি : নিজস্ব


তেলিয়াপাড়ার মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণের জন্য প্রত্যেকের হৃদয়ে একটি করে মুক্তিযুদ্ধের স্মৃতি যাদুঘর তৈরি করতে হবে। আমাদের নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে হবে।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) বেলা সাড়ে ১১ টায় হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া স্মৃতিসৌধ প্রাঙ্গণে ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি আরও বলেন মুক্তিযুদ্ধ শেষ হয়ে গেলেও আমাদের যুদ্ধ এখনো শেষ হয়নি। দেশকে এগিয়ে নেওয়ার জন্য আমাদের যুদ্ধ চালিয়ে যেতে হবে। মাদকের বিরুদ্ধে আমাদের যুদ্ধ করতে হবে।

মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম ফয়সাল এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জের পুলিশ সুপার আক্তার হোসেন, আরও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা গৌর প্রসাদ রায়, প্রফেসর আব্দুর জাহের, সুকোমল রায়, আব্দুস সামাদ,কায়সার চৌধুরী,  আওয়ামী লীগ নেতা  শ্রীধাম দাশ গুপ্ত, আয়ূব খান, ফারুক পাঠান, ইউপি চেয়ারম্যান মো: পারভেজ হোসেন চৌধুরী, আহসানুজ্জামান উসমান, পংকজ কান্তি দাস প্রমূখ। 

এর আগে সকাল ১১ টায় উপজেলার তেলিয়াপাড়া চা বাগানে ২,৩ ও ৪ নং সেক্টরের শহীদ মুক্তিযোদ্ধাদের স্বরণে নির্মিত স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, জেলা ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড ও সন্তান কমান্ড। সোয়া ১১ টায় জাতীয় পতাকা ও মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড এর পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক মোছা: জিলুফা সুলতানা, পুলিশ সুপার আক্তার হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্মকর্তা একেএম ফয়সাল সহ হবিগঞ্জ জেলা ও মাধবপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও সন্তান কমান্ড।

এম সি



শীর্ষ সংবাদ:

জগন্নাথপুরে পানি সেচ ও মাছ ধরাকে কেন্দ্র করে সংঘ/র্ষ, নিহ/ত ১
তারেক রহমানের ভিশন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে যুবদল: মন্ত্রী মুক্তাদির
সিলেটে অপরাধ দমনে কঠোর নির্দেশনা দিলেন বাণিজ্যমন্ত্রী
জৈন্তা বার্তার কার্যালয় পরিদর্শনে বাণিজ্যমন্ত্রী
মাধবপুরে মা-বাবাকে নি/র্যাতনের অভিযোগে ছেলের এক বছরের কা/রাদণ্ড
ফায়ার সার্ভিসকে একটি বিশ্বমানের প্রতিষ্ঠানে পরিণত করতে হবে: বাণিজ্যমন্ত্রী
মজুরি না পেয়ে নোয়াপাড়া চা বাগানে ৮৫০ শ্রমিকের কর্মবিরতি
সিলেট সীমান্তে ৩৪ লাখ ৮০ হাজার টাকার মালামাল জব্দ
ধেয়ে আসছে অতি প্রবল ঘূর্ণিঝ/ড় ‘অর্ণব’, সিলেটসহ বিভিন্ন স্থানে বৃষ্টির আভাস
পারস্পরিক শ্রদ্ধা ও বিশ্বাসে এগিয়ে যাবে বাংলাদেশ-জাপান সম্পর্ক