হবিগঞ্জের লাখাইয়ে পানিতে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। জানা যায়, বৃহস্পতিবার ৪ এপিল বিকাল লাখাই উপজেলার হাওরাঞ্চল বেষ্টিত কৃষ্ণপুর গ্রামের রুবেল সরকারের ছেলে রবিন সরকার( সারে তিন বছর) পার্শবর্তী বলভদ্র নদীতে পরে মারা যায়। স্হানীরা জানায় , রবিন সরকারসহ কয়জন ছেলে তাদের বাড়ীর পাশে বলভদ্র নদীর ঘাটে নৌকাতে খেলতে গিয়ে এক সময় রবিন সরকার পানিতে পড়ে যায়, এ সময় রবিনের সাথীরা পানি পড়ে গেছে পড়ে গেছে বলে সু চিৎকার করলে লোকজন এসে রবিন সরকারকে পানির নিচ থেকে উদ্ধার করে, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার শামীম আহমেদ রবিন সরকার কে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডা. কাজী শামসুল আরেফীন রবিন এর মৃত্যুর বিষয়টি সুনিশ্চিত করেন।
এমকে




