সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস মতে তারা পূণ্য লাভের আশায় হবিগঞ্জের লাখাই উপজেলায় সুতাং নদীর তীরে ঐতিহ্যবাহী বেলেশ্বরী মহাতীর্থ পূণ্যস্নান ও বারণী আজ পালিত হচ্ছে।
পঞ্জিকা অনুযায়ী সনাতন হিন্দুধর্মাবলম্বীদের শ্রীশ্রী বেলেশ্বরী মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথিতে প্রতি বছর ন্যায় এবার ও দুর দুরান্ত থেকে ভক্তরা এসেছে স্নান করতে।
ভক্তরা বিশ্বাস করে জীবন থেকে দুঃখ, রোগব্যাধি একেবারে মুছে যাবে এবং জীবন সুখ সমৃদ্ধিতে ভরে ওঠে এই তিথি স্নান করলে এখানে। লোকে লোকারন্য হয়ে উঠে বেলেশ্বরী নদীর তীর সহ এর আশপাশ। বসে বিরাট মেলা।
আবার কেউ কেউ পাশের সুতাং নদীতেও দূর গন্ধ যুক্ত পানিতে স্নান করতে দেখা যায়।
শায়েস্তাগঞ্জের অলিপুরে কারখানার বিষাক্ত ময়লা ফেলে সুতাং নদীতে যেই বিষাক্ত দুর্গন্ধ সৃষ্টি করেছে তার প্রতিকার ও ব্যবস্থা না করায় । ক্ষোভ প্রকাশ করে গঙ্গা স্নানে আসা ভক্তরা।
শনিবার ভোর থেকে শুরু হয় গঙ্গা স্নান চলে সারাদিন। হিমশিম খেতে হয়েছে মন্দির পরিচালনা কমিটি ও পুলিশ প্রশাসনের।
পূন্য স্নানের জন্য জেলার বিভিন্ন অঞ্চলের পাশা পাশি দেশের বিভিন্ন জেলা থেকে আসা পূণ্যার্থী ঢল নামে ভোর থেকে।
বিপুল সংখ্যক পুণ্যার্থীদের পদচারনায় বেলশ্বরী নদীর তীরে মন্দিরে জুড়ে ভীর ছিল । পার্শ্ববর্তী মাঠগুলোতে বিভিন্ন দোকানীরা মেলার বসছে।
মেলায় ছোট বড় বেল, মাটির ও লোহার তৈয়ারী তেজষ পত্রের ছিল বিপুল সমাহার। তবে প্রচুর পরিমানে বেল বিক্রি হয় বেলেশ্বরীর বারণীতে।
জৈন্তাবার্তা/এমকে




