শায়েস্তাগঞ্জে শেষ মুহূর্তে ঈদ বাজারে ক্রেতাদের উপচেপড়া ভিড়
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন

শায়েস্তাগঞ্জে শেষ মুহূর্তে ঈদ বাজারে ক্রেতাদের উপচেপড়া ভিড়

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৭/০৪/২০২৪ ০৮:০০:২৬ পূর্বাহ্ন

শায়েস্তাগঞ্জে শেষ মুহূর্তে ঈদ বাজারে ক্রেতাদের উপচেপড়া ভিড়


আর মাত্র দুই তিনদিন পরেই পবিত্র ঈদুল ফিতর। ঈদকে সামনে রেখে শেষ মুহূর্তে  শায়েস্তাগঞ্জ শহরে জমে উঠছে ঈদ বাজার। শহরে মার্কেট ও শপিংমলগুলতে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত চলছে বেচাকেনা। দিনে একটু ফাঁকা থাকলেও ইফতারের পর থেকে বাড়ছে মানুষের আনাগোনা। যেন জমজমাট হয়ে উঠেছে ঈদের বাজার। কাপড়ের দোকান থেকে শুরু করে জুতা,কসমেটিকস্ আর গহনার দোকানে নারী পুরুষের ভিড় চোখে পরার মত।

ঈদের বাজারে বাহারি ডিজাইনের নতুন নতুন কাপড় দিয়ে পসরা সাজিয়েছেন দোকানিরা। বেচাঁ কেনা গত বছরের তুলনায় ভালই হচ্ছে বলে জানিয়েছেন বিক্রেতারা। 

অপরদিকে ক্রেতারা বলছেন,গত বছরের তুলনায় এবছর অন্যান্য জিনিষের সাথে প্রতিযোগিতা করে কাপড়ের দামও বৃদ্ধি পেয়েছে। যার কারণে ইচ্ছা থাকলেও আয়ের সাথে ব্যায় হিসাব করে মধ্যবিত্তরা সাধ এবং সাধ্যের মধ্যে কেনা কাটা করছেন। 

তবে অনেক ক্রেতারা জানান, প্রশাসনের পক্ষ থেকে ঈদকে সামনে রেখে কাপড়ের বাজার মনিটরিং করলে হয়তো অস্বাভাবিক দাম বৃদ্ধি পেত না।

চলতি বছরে বেশ কয়েকটি নতুন ডিজাইনের জামা কাপড় বাজারে এসেছে। এর মধ্যে আলিয়া কাট জামা, জারকান জামা, সারারা,গারারা,পাখি জামা,টিস্যু সাদাবাহার জামা ইত্যাদি উল্লেখ যোগ্য।তবে এসকল জামার দাম সাধারণ ক্রেতাদের হাতের নাগালের বাহিরে থাকার কারণে খুব একটা বিক্রি হচ্ছেনা বলেও জানান বিক্রেতারা। 

আলাপকালে শায়েস্তাগঞ্জ দাউদ নগর বাজার কে আলী প্লাজায় অবস্থিত ফ্যাশন মহলের ব্যবসায়ি আব্দুল কাদির জানান, তার দোকানের বেচাঁ কেনা ভালই হচ্ছে। তিনি আরো বলেন, তার দোকানে কোন ক্রেতা কাপড় ক্রয় করলে যদি ওই কাপড় অন্য কোন দোকানে তার চেয়ে কম দামে পাওয়া যায় তাহলে ক্রেতার কাছ থেকে তিনি বিক্রয় কৃত কাপড় ফেরত নিতে বাধ্য থাকেন।

তাছাড়া ক্রেতার সুবিধার্থে বিক্রয় কৃত কাপড় ও পরিবর্তন করতে বাধ্য থাকেন। উল্লেখিত সুবিধার কারণে তার দোকানের বেচাঁ কেনার মান ভাল। 

এদিকে জুতা ও শাড়ি কাপড়ের দোকান ঘুরে দেখা যায়, গত বছরের তুলনায় এবছর শাড়ি বেধে প্রতিটি শাড়িতে দাম বেড়েছে ৩শত থেকে ৪শত টাকা।

জুতার দোকান গুলোতেও গত বছরের তুলনায় ৫০ থেকে ১শত টাকা প্রতি জোরে জুতায় দাম বৃদ্ধি পেয়েছে।

 উপজেলার শায়েস্তাগঞ্জ ইউনিয়নের নিশাপট গ্রামের ক্রেতা রহিম মিয়া জানান, দুই মেয়ের জন্য ঈদের নতুন জামা কিনেছি কিন্তু গত বছরের তুলনায় এবছর জামা কাপড়ের দাম অনেকটাই বেশি।শায়েস্তাগঞ্জ এর পার্শবর্তী ছনাও গ্রামের ইয়াছমিন আক্তার জানার এক মেয়ের জন্য দুইটি জামা ক্রয় করার ইচ্ছা থাকলেও ঈদের বাজারে জামার দাম অনেকটা বেশি, তাই তিনি একটি জামা মেয়ের জন্য ক্রয় করেছেন।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

জগন্নাথপুরে পানি সেচ ও মাছ ধরাকে কেন্দ্র করে সংঘ/র্ষ, নিহ/ত ১
তারেক রহমানের ভিশন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে যুবদল: মন্ত্রী মুক্তাদির
সিলেটে অপরাধ দমনে কঠোর নির্দেশনা দিলেন বাণিজ্যমন্ত্রী
জৈন্তা বার্তার কার্যালয় পরিদর্শনে বাণিজ্যমন্ত্রী
মাধবপুরে মা-বাবাকে নি/র্যাতনের অভিযোগে ছেলের এক বছরের কা/রাদণ্ড
ফায়ার সার্ভিসকে একটি বিশ্বমানের প্রতিষ্ঠানে পরিণত করতে হবে: বাণিজ্যমন্ত্রী
মজুরি না পেয়ে নোয়াপাড়া চা বাগানে ৮৫০ শ্রমিকের কর্মবিরতি
সিলেট সীমান্তে ৩৪ লাখ ৮০ হাজার টাকার মালামাল জব্দ
ধেয়ে আসছে অতি প্রবল ঘূর্ণিঝ/ড় ‘অর্ণব’, সিলেটসহ বিভিন্ন স্থানে বৃষ্টির আভাস
পারস্পরিক শ্রদ্ধা ও বিশ্বাসে এগিয়ে যাবে বাংলাদেশ-জাপান সম্পর্ক