ঈদের আগে সুন্দর ত্বক পেতে যা করবেন
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৮ AM

ঈদের আগে সুন্দর ত্বক পেতে যা করবেন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৮/০৪/২০২৪ ০১:০১:২৫ AM

ঈদের আগে সুন্দর ত্বক পেতে যা করবেন

ছবি: সংগৃহীত


ঈদুল ফিতর কড়া নাড়ছে দরজায়। আনন্দের এই দিনে নিজেকে দেখতে সুন্দর লাগুক এমনটাই সবাই চান। কিন্তু ত্বক সুন্দর না হলে আপনি যতই সাজুন, দেখতে ভালোলাগবে না। ঈদের সময়ে উজ্জ্বল ও সুন্দর ত্বক পেতে চাইলে আপনাকে আগে থেকেই নিতে হবে যত্ন। তবে সেজন্য আপনাকে পার্লারে ছুটতে হবে না কিংবা করতে হবে না একগাদা খরচও। কেবল বাড়িতে থাকা উপাদান দিয়ে যত্ন নিলেই পেতে পারেন কাঙ্ক্ষিত সুন্দর ত্বক। চলুন জেনে নেওয়া যাক-

ত্বক সতেজ করুন

প্রতিদিন রোদ, দূষণ আর ধুলো-বালির কারণে আমাদের ত্বক অনেকটাই নিষ্প্রাণ হয়ে যায়। অনেক সময় ক্লান্তির ছাপ পড়ে চেহারায়ও। তাই রাতে ঘুমাতে যাওয়ার আগে বিশেষ যত্ন নেওয়া জরুরি। তবে রাতে খুব বেশি প্রসাধনী ত্বকে ব্যবহার করার প্রয়োজন নেই, অল্পকিছু প্রসাধনী দিয়েই নিতে পারবেন ত্বকের যত্ন। এতে ত্বক সতেজ হবে দ্রুতই।

প্রথমে যা করবেন

সুন্দর ত্বক পেতে চাইলে রাতে ঘুমাতে যাওয়ার আগে ত্বক পরিষ্কার করে নেবেন। সারাদিনে আমাদের ত্বকে অনেক ময়লা, ধুলো-বালি জমে। সেসব পরিষ্কার করে নিন আপনার ত্বকের জন্য মানানসই ফেসওয়াশ দিয়ে। প্রথমে পরিমাণ মতো ক্লিনজার নিয়ে মুখে লাগান। এরপর ধীরে ধীরে মাসাজ করুন দুই মিনিটের মতো। এরপর মুখ ধুয়ে নিতে হবে।

টোনার লাগিয়ে নিন

মুখ ধোয়ার পর অবশ্যই আপনাকেেটোনার ব্যবহার করতে হবে। সেজন্য একটি কটন প্যাডে পরিমাণ মতো টোনার নিয়ে মুখে লাগিয়ে নিতে হবে। এতে আপনার ত্বকের টানটান ভাব বজায় থাকবে। সেইসঙ্গে বাড়বে পিএইচ-এর ভারসাম্যও। এতে ঈদের আগেই আপনি উজ্জ্বল ত্বক পাবেন।

ফেস মাসাজ

ত্বকের ভেতরে রক্ত সঞ্চালন বৃদ্ধি করার জন্য মাসাজ করা জরুরি। এতে ত্বকের উজ্জ্বলতা বাড়ে। তাই ঈদের আগে ত্বকের যত্নে ফেস মাসাজও রাখান। টোনিং করার পরে হাতে পরিমাণ মতো মাসাজ জেল নিয়ে মুখে লাগিয়ে নিন। এরপর হাতের তালু দিয়ে আলতো চাপ দিয়ে ধীরে ধীরে মাসাজ করুন দশ মিনিটের মতো। এতেই সুফল পাবেন।

এম সি



শীর্ষ সংবাদ:

‘শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে’
শাবিপ্রবিতে ‘বিএনপি সরকারের ১৮০ দিনে যত ব্য/র্থতা’ লেখা ব্যানার
সিলেটের উন্নয়ন ও প্রবাসীদের অবদান মূল্যায়নে আপসহীন থাকব: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বড়লেখায় মুন্নির মৃ/ত্যু হত্যা নাকি আ/ত্মহ/ত্যা? ময়নাতদন্তে মিলল নতুন তথ্য
সিলেট নগর ভবনে হা/মলা-ভা/ঙচুর, ৬ জনকে পুলিশের কাছে সো/পর্দ
মাধবপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে বর্ণাঢ্য র‌্যালি ‘সত্য-ন্যায় ও মানবতার প্রতিষ্ঠাই হোক জন্মাষ্টমীর অঙ্গীকার’
স্বামী-স্ত্রী মিলে ভ/য়ংকর কারবার! রেনু বেগম গ্রেফতার
নগর উন্নয়নে নগরবাসীর সহযোগিতা প্রয়োজন: সিসিক প্রশাসক
নারীকে উ/ত্যক্ত ও অ/শালীন অঙ্গভঙ্গি, যুবকের ৫০ দিনের কা/রাদণ্ড
যোগাযোগ ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: সিসিক প্রশাসক