শ্রেষ্ঠ হলেন চুনারুঘাট থানার ওসি হিল্লোল রায়
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন

শ্রেষ্ঠ হলেন চুনারুঘাট থানার ওসি হিল্লোল রায়

চুনারুঘাট প্রতিনিধি

প্রকাশিত: ০৯/০৪/২০২৪ ০১:০২:৩৬ পূর্বাহ্ন

শ্রেষ্ঠ হলেন চুনারুঘাট থানার ওসি হিল্লোল রায়

ছবি: নিজস্ব


পুলিশ হেডকোয়ার্টার্সের পুরস্কারের অভিন্ন মানদণ্ডের আলোকে হবিগঞ্জ  জেলার  শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন  চুনারুঘাট থানার ওসি হিল্লোল রায়।

সোমবার  (৮ এপ্রিল) হবিগঞ্জ  জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা এবং মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ ওসি হিসেবে হিল্লোল রায়ের  হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন পুলিশ সুপার মো. আক্তার হোসেন  পিপিএম (বার)৷ মাসিক কল্যাণ সভায় সভাপতিত্ব করেন জেলা পুলিশের পুলিশ সুপার মো: আক্তর হোসেন  পিপিএম (বার)।

জানা গেছে, যোগদানের পর থেকে বিপুল পরিমাণ  মাদকদ্রব্য জব্দ, সাজাপ্রাপ্ত ও বিভিন্ন ওয়ারেন্টভুক্ত  আসামি গ্রেপ্তার এবং উপজেলার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণসহ সার্বিক কাজের মূল্যায়নের স্বীকৃতি হিসেবে শ্রেষ্ঠ ওসি হিসেবে এই পুরস্কার দেওয়া হয়। কল্যাণ সভায় জেলা পুলিশের সকল থানা-ফাঁড়িসহ অন্যান্য ইউনিটে কর্মরত পুলিশ সদস্যগণ অংশগ্রহণ করেন। সভায় বিভিন্ন সমস্যা ও তার সমাধান এবং জেলা পুলিশের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

সভায় আরও উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হাসিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস), মো: শামছুল হক,  অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) পলাশ রঞ্জন দে,  অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: খলিলুর রহমান,  সহকারী পুলিশ সুপার (বাহুবল সার্কেল) মো: আবুল খয়ের,  সহকারী পুলিশ সুপার (মাধবপুর সার্কেল)  নির্মলেন্দু চক্রবর্তী, জেলার সকল অফিসার ইনচার্জগণসহ হবিগঞ্জ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সগণ। এছাড়াও একই থানার জেলার মধ্যে শ্রেষ্ট হয়েছেন উপপরিদর্শক এসআই লিটন রায়, সহকারী উপপরিদর্শক মো: মনির হোসেন তালুকদার।

এম সি



শীর্ষ সংবাদ:

জগন্নাথপুরে পানি সেচ ও মাছ ধরাকে কেন্দ্র করে সংঘ/র্ষ, নিহ/ত ১
তারেক রহমানের ভিশন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে যুবদল: মন্ত্রী মুক্তাদির
সিলেটে অপরাধ দমনে কঠোর নির্দেশনা দিলেন বাণিজ্যমন্ত্রী
জৈন্তা বার্তার কার্যালয় পরিদর্শনে বাণিজ্যমন্ত্রী
মাধবপুরে মা-বাবাকে নি/র্যাতনের অভিযোগে ছেলের এক বছরের কা/রাদণ্ড
ফায়ার সার্ভিসকে একটি বিশ্বমানের প্রতিষ্ঠানে পরিণত করতে হবে: বাণিজ্যমন্ত্রী
মজুরি না পেয়ে নোয়াপাড়া চা বাগানে ৮৫০ শ্রমিকের কর্মবিরতি
সিলেট সীমান্তে ৩৪ লাখ ৮০ হাজার টাকার মালামাল জব্দ
ধেয়ে আসছে অতি প্রবল ঘূর্ণিঝ/ড় ‘অর্ণব’, সিলেটসহ বিভিন্ন স্থানে বৃষ্টির আভাস
পারস্পরিক শ্রদ্ধা ও বিশ্বাসে এগিয়ে যাবে বাংলাদেশ-জাপান সম্পর্ক