ঈদুল ফিতর উপলক্ষে শায়েস্তাগঞ্জে সুতাং জাগরণী সংসদের খাদ্য বিতরণ
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন

ঈদুল ফিতর উপলক্ষে শায়েস্তাগঞ্জে সুতাং জাগরণী সংসদের খাদ্য বিতরণ

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৯/০৪/২০২৪ ০৭:৩৬:২১ পূর্বাহ্ন

ঈদুল ফিতর উপলক্ষে শায়েস্তাগঞ্জে সুতাং জাগরণী সংসদের খাদ্য বিতরণ


পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে হতদরিদ্র পরিবারের মাঝে বাড়ি বাড়ি গিয়ে খাদ্য বিতরণ করেছে শায়েস্তাগঞ্জ উপজেলার ব্যতিক্রমধর্মী সামাজিক সংঘটন সুতাং জাগরণী সংসদ। 

সোমবার ৯ ই এপ্রিল বিকাল ৪ টায় সুতাং জাগরণী সংসদের সদস্যরা দুঃস্থ পরিবারের তালিকা করে ঈদের খাদ্য সামগ্রী তাদের বাড়িতে পৌঁছে দিয়েছে। এসময় হতদরিদ্র একটি পরিবারের হাতে খাদ্যসামগ্রী তুলে দিয়ে খাদ্য সামগ্রী  বিতরণের উদ্ভোধন করেন সুতাং জাগরণী সংসদের প্রধান উপদেষ্টা সৈয়দ জিয়াউর রহমান বিপ্লব।

এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সুতাং জাগরণী সংসদের উপদেষ্টা সৈয়দ শাহান শাহ পীর,  জাগরণী সংসদের  সভাপতি সৈয়দ হাবিবুর রহমান ডিউক, সাধারণ সম্পাদক মোঃ ঈসমাইল হোসেন এলিন, সৈয়দ বকুল রহমান, ক্বারী মোঃ শামীম,মোঃ মোস্তফা জামান হৃদয়,  মোঃ সজল আহমেদ সিপন,সৈয়দ আতাউর রহমান ঝিনুক,খন্দকার মোঃ আব্দুল্লাহ পারভেজ, মোঃ সুজন আহমেদ,মোঃ কামাল আহমেদ, মোশাররফ চৌধুরী রফু, মোঃ কামরুল ইসলাম,  মোঃ আব্দুর রহিম প্রুমুখ।

ক্লাবটির প্রতিষ্ঠাকালীন সভাপতি সৈয়দ হাবিবুর রহমান ডিউক বলেন, প্রতি বছরের ন্যায় এবার ও ঈদুল ফিতর উপলক্ষে আমরা আমাদের সাধ্যমত বেশ কিছু পরিবারের মাঝে ঈদের খাদ্য সামগ্রী বিতরণ করে তাদের পাশে দাড়ানোর চেষ্টা করেছি, ইনশাআল্লাহ আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।

সুতাং জাগরণী সংসদের সাধারণ সম্পাদক ঈসমাইল হোসেন এলিন জানান, ব্যস্ততার দরুন আমাদের এবারের কার্যক্রম ছিল সীমিত,  ইনশাআল্লাহ আসছে ঈদুল আযহাতে আমরা আরও বড় পরিসরে অসহায় মানুষদের পাশে দাড়াব।

উল্লেখ্য,  শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর ইউনিয়নের অন্তর্গত সুতাং জাগরণী সংসদ ২০১২ সালে  প্রতিষ্ঠিত হয়েছিল, প্রতিষ্টার পর থেকে এখনও অবধি মানবতার নিরলস সেবায় নিঃস্বার্থভাবে কাজ করে আসছে।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

জগন্নাথপুরে পানি সেচ ও মাছ ধরাকে কেন্দ্র করে সংঘ/র্ষ, নিহ/ত ১
তারেক রহমানের ভিশন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে যুবদল: মন্ত্রী মুক্তাদির
সিলেটে অপরাধ দমনে কঠোর নির্দেশনা দিলেন বাণিজ্যমন্ত্রী
জৈন্তা বার্তার কার্যালয় পরিদর্শনে বাণিজ্যমন্ত্রী
মাধবপুরে মা-বাবাকে নি/র্যাতনের অভিযোগে ছেলের এক বছরের কা/রাদণ্ড
ফায়ার সার্ভিসকে একটি বিশ্বমানের প্রতিষ্ঠানে পরিণত করতে হবে: বাণিজ্যমন্ত্রী
মজুরি না পেয়ে নোয়াপাড়া চা বাগানে ৮৫০ শ্রমিকের কর্মবিরতি
সিলেট সীমান্তে ৩৪ লাখ ৮০ হাজার টাকার মালামাল জব্দ
ধেয়ে আসছে অতি প্রবল ঘূর্ণিঝ/ড় ‘অর্ণব’, সিলেটসহ বিভিন্ন স্থানে বৃষ্টির আভাস
পারস্পরিক শ্রদ্ধা ও বিশ্বাসে এগিয়ে যাবে বাংলাদেশ-জাপান সম্পর্ক