হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কে আগুন: একজনের মৃত্যু, আহত ৩০
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন

হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কে আগুন: একজনের মৃত্যু, আহত ৩০

সাখাওয়াত হোসেন টিটু, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১১/০৪/২০২৪ ১২:৪৮:৩৪ অপরাহ্ন

হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কে আগুন: একজনের মৃত্যু, আহত ৩০

ছবি: নিজস্ব


হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কে আগুন লেগে নিহত হয়েছেন এক নারী ও আহত হয়েছেন প্রায় ৩০ জন।শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুরে অবস্থিত ইন্ডাস্ট্রিয়াল পার্কের ১৩ নং বিল্ডিং এর  চিপস কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের সময় এক নারী শ্রমিক ছাদ থেকে লাফিয়ে পড়ে  ঘটনাস্থলেই মারা গেছেন।

বুধবার (১০ এপ্রিল) দুপুরে কারখানাটিতে আগুন লাগে। মৃত দিলারা বেগম (৪০) হবিগঞ্জ শায়েস্তাগঞ্জ উপজেলার শৈলজুড়া গ্রামের বেনু মিয়ার মেয়ে। উক্ত ঘটনায় আহতদের নাম পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। 

অগ্নিকাণ্ডের বিষয়ে হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কের  সহকারী জেনারেল ম্যানেজার এহসানুল হাবিব জানান, ১৩ নং ভবনের চিপস কারখানায় ব্যাপক ক্ষতি হয়েছে। তবে কী পরিমাণ ক্ষতি হয়েছে তা এখন বলা যাচ্ছে না। কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে তা জানা যায়নি, আমরা বিষয়টি খতিয়ে দেখছি।

শায়েস্তাগঞ্জ ও হবিগঞ্জ ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে এনেছে।

এ বিষয়ে  শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মোবারক হোসেন ভূইয়া জানান,‘ দীর্ঘ আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে কী কারণে আগুন লেগেছে তা অনুসন্ধান করা হচ্ছে।

উল্লেখ্য,  অগ্নিকাণ্ডের খবরে পেয়ে বিভিন্ন গণমাধ্যম কর্মীরা সংবাদ নিতে ছুটে আসলে তাদেরকে ফ্যাক্টরিতে প্রবেশ করতে দেয়া হয়নি, এনিয়ে সংবাদকর্মীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

এম সি



শীর্ষ সংবাদ:

জগন্নাথপুরে পানি সেচ ও মাছ ধরাকে কেন্দ্র করে সংঘ/র্ষ, নিহ/ত ১
তারেক রহমানের ভিশন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে যুবদল: মন্ত্রী মুক্তাদির
সিলেটে অপরাধ দমনে কঠোর নির্দেশনা দিলেন বাণিজ্যমন্ত্রী
জৈন্তা বার্তার কার্যালয় পরিদর্শনে বাণিজ্যমন্ত্রী
মাধবপুরে মা-বাবাকে নি/র্যাতনের অভিযোগে ছেলের এক বছরের কা/রাদণ্ড
ফায়ার সার্ভিসকে একটি বিশ্বমানের প্রতিষ্ঠানে পরিণত করতে হবে: বাণিজ্যমন্ত্রী
মজুরি না পেয়ে নোয়াপাড়া চা বাগানে ৮৫০ শ্রমিকের কর্মবিরতি
সিলেট সীমান্তে ৩৪ লাখ ৮০ হাজার টাকার মালামাল জব্দ
ধেয়ে আসছে অতি প্রবল ঘূর্ণিঝ/ড় ‘অর্ণব’, সিলেটসহ বিভিন্ন স্থানে বৃষ্টির আভাস
পারস্পরিক শ্রদ্ধা ও বিশ্বাসে এগিয়ে যাবে বাংলাদেশ-জাপান সম্পর্ক