শায়েস্তাগঞ্জে ঈদের দিনে মাদ্রাসা ছাত্রকে বাড়ি থেকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন

শায়েস্তাগঞ্জে ঈদের দিনে মাদ্রাসা ছাত্রকে বাড়ি থেকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা

সাখাওয়াত হোসেন টিটু, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১২/০৪/২০২৪ ১০:২৬:৩০ পূর্বাহ্ন

শায়েস্তাগঞ্জে ঈদের দিনে মাদ্রাসা ছাত্রকে বাড়ি থেকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা

ছবি: সংগৃহীত


হবিগঞ্জে শায়েস্তাগঞ্জে কাজী আবিদুর রহমান মাহিন (১৮) নামে এক মাদ্রাসা ছাত্রকে বাড়ি থেকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ।

বৃহস্পতিবার (১১ এপ্রিল) রাত সোয়া আটটার দিকে জেলার শায়েস্তাগঞ্জ উপজেলায় এ ঘটনা ঘটে।

নিহত মাহিন উপজেলার নিজগাঁও গ্রামে কাজী আব্দুল মতিনের ছেলে৷ এবার শায়েস্তাগঞ্জ মডেল কামিল মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষা দিয়েছে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার ঈদের দিন রাত ৮ টায় দুই যুবক মাহিনের বাড়ি এসে তাকে ডেকে শায়েস্তাগঞ্জ রেল জংশনের পাশে দীঘির পাড়ে নিয়ে যায়। সেখানে এলোপাথারি মারপিট করে ফেলে যায়।

পরে পথচারীরা মাহিনকে উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বে থাকা চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন।

নিহতের বাড়িতে গেলে তার স্বজনরা জানান, মোজাহিদ ও জুনাইদ নামে দুই যুবক মাহিনকে ডেকে নিয়ে হত্যা করেছে। তারা হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানান।

বসতঘরে লুটিয়ে পড়ে বিলাপ করছিলেন মাহিনের মা রোকেয়া বেগম। তিনি বলেন, কয়েকদিন আগে মাহিনের সঙ্গে মোজাহিদ ও জুনাইদের ঝগড়া হয়। এজন্য মাহিন তাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। সেই ক্ষোভে তারা ডেকে নিয়ে আমার ছেলেকে হত্যা করেছে।

তিনি আরও বলেন, মাহিন ঈদের আগেরদিন ফুটপাতের দোকান থেকে তিনটি পুরাতন পাঞ্জাবী কিনেছিল। সেগুলোর একটিও পড়তে পাড়েনি। খুনীরা বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করেছে।

"আমি নিজে ডেকে আমার ছেলেকে খুনীদের হাতে তুলে দিয়েছি" বলে রোকেয়া খাতুন বার বার মুর্ছা যাচ্ছিলেন।

স্থানীয় বাসিন্দার জানান, মাহিন পড়াশোনার পাশাপাশি ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত ছিল। এলাকার লোকজন তার শিষ্টাচারের প্রসংশা করেন।

শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) উত্তম দাশ জানান, মাহিনকে হত্যা করা হয়েছে বলে পুলিশ নিশ্চত হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারের তৎপরতা চালানো হচ্ছে।

এম সি



শীর্ষ সংবাদ:

জগন্নাথপুরে পানি সেচ ও মাছ ধরাকে কেন্দ্র করে সংঘ/র্ষ, নিহ/ত ১
তারেক রহমানের ভিশন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে যুবদল: মন্ত্রী মুক্তাদির
সিলেটে অপরাধ দমনে কঠোর নির্দেশনা দিলেন বাণিজ্যমন্ত্রী
জৈন্তা বার্তার কার্যালয় পরিদর্শনে বাণিজ্যমন্ত্রী
মাধবপুরে মা-বাবাকে নি/র্যাতনের অভিযোগে ছেলের এক বছরের কা/রাদণ্ড
ফায়ার সার্ভিসকে একটি বিশ্বমানের প্রতিষ্ঠানে পরিণত করতে হবে: বাণিজ্যমন্ত্রী
মজুরি না পেয়ে নোয়াপাড়া চা বাগানে ৮৫০ শ্রমিকের কর্মবিরতি
সিলেট সীমান্তে ৩৪ লাখ ৮০ হাজার টাকার মালামাল জব্দ
ধেয়ে আসছে অতি প্রবল ঘূর্ণিঝ/ড় ‘অর্ণব’, সিলেটসহ বিভিন্ন স্থানে বৃষ্টির আভাস
পারস্পরিক শ্রদ্ধা ও বিশ্বাসে এগিয়ে যাবে বাংলাদেশ-জাপান সম্পর্ক