বর্ণাঢ্য আয়োজনে শায়েস্তাগঞ্জে বাংলা নববর্ষ উদযাপন
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন

বর্ণাঢ্য আয়োজনে শায়েস্তাগঞ্জে বাংলা নববর্ষ উদযাপন

সাখাওয়াত হোসেন টিটু, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৪/০৪/২০২৪ ০৯:৪৪:১১ পূর্বাহ্ন

বর্ণাঢ্য আয়োজনে শায়েস্তাগঞ্জে বাংলা নববর্ষ উদযাপন

ছবি: নিজস্ব


হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩১ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা বর্ষবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

১৪ এপ্রিল রবিবার সকাল ১০ টায় মঙ্গল শোভাযাত্রার  মাধ্যমে দিনের কার্যক্রম শুরু হয়।

শোভাযাত্রায় অংশগ্রহণ করেন শায়েস্তাগঞ্জ উপজেলা চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার, শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার মিতা, সহকারী কমিশনার ভূমি নাহিদ ভূঁইয়া, শায়েস্তাগঞ্জ থানার তদন্ত অফিসার উত্তম কুমার দাস, জহর চান বিবি মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল্লাহ আল মামুন, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের শায়েস্তাগঞ্জ উপজেলা সভাপতি অসিত রঞ্জন দাস  মন্টু,  উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা বৃন্দ, প্রবীণ আওয়ামী লীগ নেতা মোহাম্মদ মুজিবুর রহমান, জেলা পরিষদের সাবেক সদস্য আব্দুল্লাহ সরদার, শায়েস্তাগঞ্জ  প্রেসক্লাব  সভাপতি মোহাম্মদ আব্দুল রকিব,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী বৃন্দ, জনসাধারণ মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।

পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে চিত্রাংকন  প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ও বাংলা নববর্ষ বরণ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে সংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয় এবং শেষে পুরস্কার বিতরণ  অনুষ্ঠিত হয়।

এস এইচ টি



শীর্ষ সংবাদ:

জগন্নাথপুরে পানি সেচ ও মাছ ধরাকে কেন্দ্র করে সংঘ/র্ষ, নিহ/ত ১
তারেক রহমানের ভিশন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে যুবদল: মন্ত্রী মুক্তাদির
সিলেটে অপরাধ দমনে কঠোর নির্দেশনা দিলেন বাণিজ্যমন্ত্রী
জৈন্তা বার্তার কার্যালয় পরিদর্শনে বাণিজ্যমন্ত্রী
মাধবপুরে মা-বাবাকে নি/র্যাতনের অভিযোগে ছেলের এক বছরের কা/রাদণ্ড
ফায়ার সার্ভিসকে একটি বিশ্বমানের প্রতিষ্ঠানে পরিণত করতে হবে: বাণিজ্যমন্ত্রী
মজুরি না পেয়ে নোয়াপাড়া চা বাগানে ৮৫০ শ্রমিকের কর্মবিরতি
সিলেট সীমান্তে ৩৪ লাখ ৮০ হাজার টাকার মালামাল জব্দ
ধেয়ে আসছে অতি প্রবল ঘূর্ণিঝ/ড় ‘অর্ণব’, সিলেটসহ বিভিন্ন স্থানে বৃষ্টির আভাস
পারস্পরিক শ্রদ্ধা ও বিশ্বাসে এগিয়ে যাবে বাংলাদেশ-জাপান সম্পর্ক