বানিয়াচং উপজেলা পরিষদ নির্বাচনে ১৫জন প্রার্থীর মনোনয়ন দাখিল
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন

বানিয়াচং উপজেলা পরিষদ নির্বাচনে ১৫জন প্রার্থীর মনোনয়ন দাখিল

আকিকুর রহমান রুমন, বানিয়াচং প্রতিনিধি

প্রকাশিত: ১৫/০৪/২০২৪ ১০:১৩:২৪ পূর্বাহ্ন

বানিয়াচং উপজেলা পরিষদ নির্বাচনে ১৫জন প্রার্থীর মনোনয়ন দাখিল

ছবি: নিজস্ব


হবিগঞ্জের বানিয়াচং উপজেলা নির্বাচনের মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে ২পদে ১৫জন প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল করার বিষয়টি নিশ্চিত করেন জেলা নির্বাচন কমিশন।

এর মধ্যে চেয়ারম্যান পদে ৩জন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩জন ও পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৯জন প্রার্থীসহ মোট ২পদে ১৫জন প্রার্থী ১৫ এপ্রিল(সোমবার)মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে তাদের মনোনয়ন দাখিল করেছেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশন।

চেয়ারম্যান পদে প্রার্থীগন হলেন,বীর মুক্তিযোদ্ধা আমীর হুসেন মাস্টার,আবুল কাশেম চৌধুরী,ইকবাল হুসেন খান।

পুরুষ ভাইস চেয়ারম্যানগন হলেন,ফারুক আমীন,প্রিয়তোষ রঞ্জন দেব,এসএম সুরুজ আলী,কৃঞ্চ দেব,আশরাফ হুসেন খান সুমন,আসিক মিয়া,তাফাজ্জুল হক,সৈয়দ নাছিরুল ইসলাম,তাছলিম আলম মাহাদী।

এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীগন হলেন,সাবেক ভাইস চেয়ারম্যান জাহানারা আক্তার বিউটি,মুক্তা রানী দাস রিয়া ও শিউলী রানী দাস।

তবে আজ মনোনয়ন দাখিলের শেষ দিনে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার মনোনয়ন দাখিল করেননি বলে নির্বাচন কমিশন সূত্র বিষয়টি নিশ্চিত করেন।

এসব প্রার্থীদের ২৩ এপ্রিল প্রতিক বরাদ্দ দেওয়া হবে।

আগামী ৮মে অনুষ্ঠিত হতে যাচ্ছে বানিয়াচং উপজেলা পরিষদ নির্বাচন।



এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

জগন্নাথপুরে পানি সেচ ও মাছ ধরাকে কেন্দ্র করে সংঘ/র্ষ, নিহ/ত ১
তারেক রহমানের ভিশন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে যুবদল: মন্ত্রী মুক্তাদির
সিলেটে অপরাধ দমনে কঠোর নির্দেশনা দিলেন বাণিজ্যমন্ত্রী
জৈন্তা বার্তার কার্যালয় পরিদর্শনে বাণিজ্যমন্ত্রী
মাধবপুরে মা-বাবাকে নি/র্যাতনের অভিযোগে ছেলের এক বছরের কা/রাদণ্ড
ফায়ার সার্ভিসকে একটি বিশ্বমানের প্রতিষ্ঠানে পরিণত করতে হবে: বাণিজ্যমন্ত্রী
মজুরি না পেয়ে নোয়াপাড়া চা বাগানে ৮৫০ শ্রমিকের কর্মবিরতি
সিলেট সীমান্তে ৩৪ লাখ ৮০ হাজার টাকার মালামাল জব্দ
ধেয়ে আসছে অতি প্রবল ঘূর্ণিঝ/ড় ‘অর্ণব’, সিলেটসহ বিভিন্ন স্থানে বৃষ্টির আভাস
পারস্পরিক শ্রদ্ধা ও বিশ্বাসে এগিয়ে যাবে বাংলাদেশ-জাপান সম্পর্ক