আজমিরীগঞ্জে অর্ধ-লক্ষাধিক টাকার ভারতীয় চিনি সহ আটক ২
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন

আজমিরীগঞ্জে অর্ধ-লক্ষাধিক টাকার ভারতীয় চিনি সহ আটক ২

আজমিরীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৬/০৪/২০২৪ ১১:৫৭:০৪ পূর্বাহ্ন

আজমিরীগঞ্জে অর্ধ-লক্ষাধিক টাকার ভারতীয় চিনি সহ আটক ২

ছবি: নিজস্ব


হবিগঞ্জের আজমিরীগঞ্জে বদলপুরের পাহাড়পুর বাজারের রামলাল দাস (৫০) নামে এক মুদীদোকান থেকে অর্ধ-লক্ষাধিক টাকা মূল্যের ভারতীয় চিনি সহ মুদীদোকানীকে আটক করেছে পুলিশ। 

একই সাথে আটককৃত চিনির সরবরাহকারী মোঃ ইমান আলীকে আটক করা হয়। 

মুদীদোকানী সুনামগঞ্জের শাল্লার প্রতাপপুর গ্রামের বাসিন্দা কেতকী চন্দ্র দাসের পুত্র। 

অপরদিকে সরবরাহকারী বানিয়াচংয়ের মিয়াখানির বাসিন্দা মোঃ সুলীন আলী খাঁনের পুত্র। আটককৃদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়,আজমিরীগঞ্জের বদলপুরের পাহাড়পুর বাজারে অধিক মুনাফা অর্জনের লক্ষে দীর্ঘদিন ধরে চোরাইপথে ভারতীয় চিনি এনে বাজারজাত করে আসছে কতিপয় অসাধু ব্যবসায়ীরা।

এরই ধারাবাহিকতায়, সোমবার সরবরাহকারী বানিয়াচংয়ের মিয়াখানির বাসিন্দা মোঃ সুলীন আলী খাঁনের পুত্র ইমান আলী টমটমভর্তি করে পাহাড়পুর বাজারে ২৬ বস্তা ভারতীয় চিনি নিয়ে আসে। পর ওই চিনি সুনামগঞ্জের শাল্লার প্রতাপপুর গ্রামের বাসিন্দা কেতকী চন্দ্র দাসের পুত্র ও বাজারের মুদীদোকানদার রামলাল দাসের দোকানে উঠায়। 

এদিকে গোপনসূত্রে খবর পেয়ে, দুপুর অনুমানিক দেড়টায় থানার এসআই জয়ন্ত তালুকদারের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্হলে উপস্থিত হয়। 

পরে ব্যবসায়ী রামলাল দাস ও সরবরাহকারী ইমান আলীর স্বীকারোক্তির ভিত্তিতে ২৬ বস্তা ভারতীয় চিনি জব্দ করে চিনি সহ জড়িত ২ জনকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।

 আটককৃতদের বিরুদ্ধে এসআই জয়ন্ত তালুকদার বাদি হয়ে মামলা করা হয়েছে।

উল্লেখ্য, প্রতি বস্তা চিনি অর্থাৎ ৫০ কেজি হিসেবে এক বস্তা মূল্য ৬ হাজার টাকা হিসেবে ২৬ বস্তা বা ১৩'শ কেজি চিনির মূল্য ১ লক্ষ ৫৬ হাজার টাকা।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

জগন্নাথপুরে পানি সেচ ও মাছ ধরাকে কেন্দ্র করে সংঘ/র্ষ, নিহ/ত ১
তারেক রহমানের ভিশন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে যুবদল: মন্ত্রী মুক্তাদির
সিলেটে অপরাধ দমনে কঠোর নির্দেশনা দিলেন বাণিজ্যমন্ত্রী
জৈন্তা বার্তার কার্যালয় পরিদর্শনে বাণিজ্যমন্ত্রী
মাধবপুরে মা-বাবাকে নি/র্যাতনের অভিযোগে ছেলের এক বছরের কা/রাদণ্ড
ফায়ার সার্ভিসকে একটি বিশ্বমানের প্রতিষ্ঠানে পরিণত করতে হবে: বাণিজ্যমন্ত্রী
মজুরি না পেয়ে নোয়াপাড়া চা বাগানে ৮৫০ শ্রমিকের কর্মবিরতি
সিলেট সীমান্তে ৩৪ লাখ ৮০ হাজার টাকার মালামাল জব্দ
ধেয়ে আসছে অতি প্রবল ঘূর্ণিঝ/ড় ‘অর্ণব’, সিলেটসহ বিভিন্ন স্থানে বৃষ্টির আভাস
পারস্পরিক শ্রদ্ধা ও বিশ্বাসে এগিয়ে যাবে বাংলাদেশ-জাপান সম্পর্ক