আজমিরীগঞ্জে তিন পদে ১৮ প্রার্থীর মনোনয়ন দাখিল
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন

আজমিরীগঞ্জে তিন পদে ১৮ প্রার্থীর মনোনয়ন দাখিল

আজমিরীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৬/০৪/২০২৪ ০১:০৭:২০ পূর্বাহ্ন

আজমিরীগঞ্জে তিন পদে ১৮ প্রার্থীর মনোনয়ন দাখিল

ফাইল ছবি


আগামী ৮মে ষষ্ঠ উপজেলা পরিষদের প্রথম ধাপের নির্বাচনে হবিগঞ্জের আজমিরীগঞ্জে চেয়ারম্যান প্রার্থী পদে ৬ জন এবং পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৯ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জনসহ মোট ১৮ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র দাখিল করছেন।

সোমবার (১৫ এপ্রিল) মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে দাখিলের সর্বশেষ এই তথ্য নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাইফুল আলম।

চেয়ারম্যান পদে মনোনয়ন দাখির করেছেন, বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ মুর্তজা হাসান, সাবেক উপজেলা চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আলাউদ্দিন মিয়া, সাবেক শিবপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আলী আমজাদ তালুকদার, উপজেলা আওয়ামী লীগের বর্তমান সহ-সভাপতি মো. আকবর হোসেন, বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক ডা. মো. লোকমান মিয়া এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে ডা. মো. রেজাউল করিম।

পুরুষ ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন ৯ জন । তারা হলেন, সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হীরেন্দ্র পুরকায়স্থ, সহ-সভাপতি শাজাহান মিয়া, উপজেলা শ্রমিকলীগের সভাপতি জাহিদ হাসান জীবন, ছাত্রলীগের সভাপতি মিলোয়ার হোসেন, জলসুখা ইউপির সাবেক সদস্য মিনু মিয়া, কালীপদ পাল, কাকাইলছেও ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আব্দুল জলিল, উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল হাই এবং হারুনুর রশিদ।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করছেন বর্তমান ভাইস চেয়ারম্যান সীমা রানী সরকার, সাবেক ভাইস চেয়ারম্যান রুখসানা আক্তার শিখা এবং রেফা আক্তার।

বাংলাদেশ নির্বাচন কমিশনের ঘোষিত তপশিল অনুযায়ী, প্রথম ধাপে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৫ এপ্রিল।  মনোনয়নপত্র বাছাই ১৭ এপ্রিল। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ১৮ থেকে ২০ এপ্রিল। আপিল নিষ্পত্তি ২১ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২২ এপ্রিল। প্রতীক বরাদ্দ ২৩ এপ্রিল। 

উপজেলায় মোট ভোটার সংখ্যা ৯৪ হাজার ৪৮২ জন। পুরুষ ভোটার সংখ্যা ৪৮ হাজার ৭২৫ জন, মহিলা ভোটার সংখ্যা ৪৭ হাজার ৩০২ জন। উপজেলায় মোট ভোট কেন্দ্রের সংখ্যা ৪৩ টি। 

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

জগন্নাথপুরে পানি সেচ ও মাছ ধরাকে কেন্দ্র করে সংঘ/র্ষ, নিহ/ত ১
তারেক রহমানের ভিশন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে যুবদল: মন্ত্রী মুক্তাদির
সিলেটে অপরাধ দমনে কঠোর নির্দেশনা দিলেন বাণিজ্যমন্ত্রী
জৈন্তা বার্তার কার্যালয় পরিদর্শনে বাণিজ্যমন্ত্রী
মাধবপুরে মা-বাবাকে নি/র্যাতনের অভিযোগে ছেলের এক বছরের কা/রাদণ্ড
ফায়ার সার্ভিসকে একটি বিশ্বমানের প্রতিষ্ঠানে পরিণত করতে হবে: বাণিজ্যমন্ত্রী
মজুরি না পেয়ে নোয়াপাড়া চা বাগানে ৮৫০ শ্রমিকের কর্মবিরতি
সিলেট সীমান্তে ৩৪ লাখ ৮০ হাজার টাকার মালামাল জব্দ
ধেয়ে আসছে অতি প্রবল ঘূর্ণিঝ/ড় ‘অর্ণব’, সিলেটসহ বিভিন্ন স্থানে বৃষ্টির আভাস
পারস্পরিক শ্রদ্ধা ও বিশ্বাসে এগিয়ে যাবে বাংলাদেশ-জাপান সম্পর্ক