এশিয়ান গেমসের দল ঘোষণা করল বাফুফে
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৯:২২ AM

এশিয়ান গেমসের দল ঘোষণা করল বাফুফে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৯/০৭/২০২৩ ০২:৩৩:৫৪ AM

এশিয়ান গেমসের দল ঘোষণা করল বাফুফে

ছবি সংগৃহীত


চীনের হাংজু এশিয়ান গেমসের ফুটবলে নারী ও পুরুষ উভয় দলই খেলবে। বাফুফে ১৩ জুলাই বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনকে ২২ জনের চূড়ান্ত তালিকা দিয়েছে। বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন ১৫ জুলাইয়ের মধ্যে সেই তালিকা গেমস কর্তৃপক্ষকে প্রেরণ করেছে। 

বাংলাদেশ এবারের গেমসে ১৮ টি ডিসিপ্লিনে অংশ নেবে। সকল ডিসিপ্লিনের ফেডারেশনগুলো খেলোয়াড় তালিকা চূড়ান্ত করেছে। এর মধ্যে একমাত্র ফুটবল ফেডারেশনই তাদের তালিকা প্রকাশ করেছে। গতকাল জামালদের পর আজ সাবিনাদের দলের বিজ্ঞপ্তি দিয়েছে বাফুফে।  

২২ সদস্যের চূড়ান্ত দলে তেমন কোনো চমক নেই। সাবিনা, কৃষ্ণা, সানজিদাদের মতো তারকা ফুটবলারদের সবাই রয়েছেন এই দলে। নেপাল প্রীতি সিরিজে অভিষেক হওয়া বাংলাদেশি বংশোদ্ভূত জাপানি ফুটবলার সুমাইয়া এশিয়ান গেমসের দলে রয়েছেন। বাংলাদেশ পুরুষ ফুটবল দল ১৯৭৮ সাল থেকে অংশগ্রহণ করলেও নারী ফুটবল দল এবারই প্রথম অংশগ্রহণ করছে।  

বাংলাদেশ দল: রুপ্না চাকমা, সাথী বিশ্বাস, স্বর্ণা রানী মন্ডল, নিলুফা ইয়াসমিন নীলা, শিউলি আজিম, আনাই মোগিনী, শামসুন্নাহার (সিনিয়র), মাসুরা পারভীন, আফিদা খন্দকার, ঋতুপর্ণা চাকমা, শামসুন্নাহার (জুনিয়র), মার্জিয়া, স্বপ্না রানী, মনিকা চাকমা, সানজিদা আক্তার, কৃষ্ণা রানী সরকার, তহুরা খাতুন, শাহেদা আক্তার রিপা, সুরমা জান্নাত, সুমাইয়া মাতসুশিমা ও মারিয়া মান্ডা। 

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক
দারিদ্রতা যেন কোনো শিশুর শিক্ষাজীবনের প্রতিবন্ধক না হয়- আব্দুল কাইয়ুম চৌধুরী