চুনারুঘাটে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেপ্তার ১
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন

চুনারুঘাটে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেপ্তার ১

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৮/০৪/২০২৪ ০১:০১:৫২ পূর্বাহ্ন

চুনারুঘাটে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেপ্তার ১

ছবি : নিজস্ব


চুনারুঘাট উপজেলা থেকে ৭২ কেজি গাঁজা, ৫০ বোতল ফেনসিডিল ও ২ বোতল বিদেশী মদসহ গোলাপ গোয়ালা (৪৫) নামে এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৯, সিপিসি-২।

মঙ্গলবার (১৬ এপ্রিল) রাত ১০টার দিকে সাতছড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গোলাপ গোয়ালা সাতছড়ি বাজারটিলা এলাকার বাসিন্দা।

জানা যায়, গোপাল গোয়ালা একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার মো. মশিহুর রহমান সোহেল বিষয়টি নিশ্চিত করে জানান- মাদকের বিরুদ্ধে সরকার ঘোষিত জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।

এম সি



শীর্ষ সংবাদ:

মুশফিককে ছাড়াই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ
জগন্নাথপুরে পানি সেচ ও মাছ ধরাকে কেন্দ্র করে সংঘ/র্ষ, নিহ/ত ১
তারেক রহমানের ভিশন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে যুবদল: মন্ত্রী মুক্তাদির
সিলেটে অপরাধ দমনে কঠোর নির্দেশনা দিলেন বাণিজ্যমন্ত্রী
জৈন্তা বার্তার কার্যালয় পরিদর্শনে বাণিজ্যমন্ত্রী
মাধবপুরে মা-বাবাকে নি/র্যাতনের অভিযোগে ছেলের এক বছরের কা/রাদণ্ড
ফায়ার সার্ভিসকে একটি বিশ্বমানের প্রতিষ্ঠানে পরিণত করতে হবে: বাণিজ্যমন্ত্রী
মজুরি না পেয়ে নোয়াপাড়া চা বাগানে ৮৫০ শ্রমিকের কর্মবিরতি
সিলেট সীমান্তে ৩৪ লাখ ৮০ হাজার টাকার মালামাল জব্দ
ধেয়ে আসছে অতি প্রবল ঘূর্ণিঝ/ড় ‘অর্ণব’, সিলেটসহ বিভিন্ন স্থানে বৃষ্টির আভাস