হবিগঞ্জে চুরির মামলার ২৪ ঘন্টার মধ্যে মালামালসহ দুই চোরকে আটক করেছে পুলিশ
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন

হবিগঞ্জে চুরির মামলার ২৪ ঘন্টার মধ্যে মালামালসহ দুই চোরকে আটক করেছে পুলিশ

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৮/০৪/২০২৪ ০১:০২:০৬ পূর্বাহ্ন

হবিগঞ্জে চুরির মামলার ২৪ ঘন্টার মধ্যে মালামালসহ দুই চোরকে আটক করেছে পুলিশ

ছবি: নিজস্ব


হবিগঞ্জ শহরে শিক্ষকের বাসায় চুরির ঘটনায় মালামালসহ দুই চোরকে আটক করেছে পুলিশ।

আটককৃত চোরেরা হলো- হবিগঞ্জ সদর উপজেলার শুকড়িপাড়া গ্রামের আব্দুর রশিদের পুত্র আবুল মিয়া (২৫) ও আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা গ্রামের অসীম চন্দ্র রায়ের পুত্র রিংকু চন্দ্র রায় (১৯)। 

গতকাল বুধবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। 

হবিগঞ্জ সদর মডেল থানার ওসি অজয় চন্দ্র দেব জানান, সম্প্রতি হবিগঞ্জ শহরের মাস্টার কোয়ার্টারে বৃন্দাবন সরকারি কলেজের শিক্ষক আব্দুল আহাদের বাসায় চুরি সংঘটিত হয়। 

চোরেরা বাসা থেকে মূল্যবান মালামাল নিয়ে যায়। এ ব্যাপারে থানায় অভিযোগের প্রেক্ষিতে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শহর থেকে একটি মাাইক্রোটেক আইপিএস মেশিনসহ বেশ কিছু মালামাল উদ্ধার করে। একই সাথে দুই চোরকে গ্রেফতার করা হয়।

তিনি বলেন, মামলা রুজু হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে দুই চোরকে গ্রেফতার করে মালামাল উদ্ধার করা হয়েছে। বাকি মালামাল উদ্ধার এবং চোরদের গ্রেফতারে অভিযান চলছে।


এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

মুশফিককে ছাড়াই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ
জগন্নাথপুরে পানি সেচ ও মাছ ধরাকে কেন্দ্র করে সংঘ/র্ষ, নিহ/ত ১
তারেক রহমানের ভিশন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে যুবদল: মন্ত্রী মুক্তাদির
সিলেটে অপরাধ দমনে কঠোর নির্দেশনা দিলেন বাণিজ্যমন্ত্রী
জৈন্তা বার্তার কার্যালয় পরিদর্শনে বাণিজ্যমন্ত্রী
মাধবপুরে মা-বাবাকে নি/র্যাতনের অভিযোগে ছেলের এক বছরের কা/রাদণ্ড
ফায়ার সার্ভিসকে একটি বিশ্বমানের প্রতিষ্ঠানে পরিণত করতে হবে: বাণিজ্যমন্ত্রী
মজুরি না পেয়ে নোয়াপাড়া চা বাগানে ৮৫০ শ্রমিকের কর্মবিরতি
সিলেট সীমান্তে ৩৪ লাখ ৮০ হাজার টাকার মালামাল জব্দ
ধেয়ে আসছে অতি প্রবল ঘূর্ণিঝ/ড় ‘অর্ণব’, সিলেটসহ বিভিন্ন স্থানে বৃষ্টির আভাস