আগামী ২৯ মে শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাচনঃ জমজমাট প্রচার-প্রচারনা
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন

আগামী ২৯ মে শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাচনঃ জমজমাট প্রচার-প্রচারনা

সাখাওয়াত হোসেন টিটু, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৮/০৪/২০২৪ ০২:০৫:৫৪ পূর্বাহ্ন

আগামী ২৯ মে শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাচনঃ জমজমাট প্রচার-প্রচারনা

ছবি: নিজস্ব


শায়েস্তাগঞ্জ উপজেলার নির্বাচনী প্রচার-প্রচারণা জমে উঠেছে।গণসংযোগসহ চলছে বাড়িতে বাড়িতে ভোট প্রার্থনা। তবে এসব প্রচারে এগিয়ে রয়েছেন বর্তমান উপজেলার চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশিদ তালুকদার ইকবাল ।

বিজয় নিশ্চিত করতে ইতিমধ্যে সক্রিয়ভাবে মাঠে আছেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল।

অন্যদিকে, উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আওয়ামী লীগ নেতা মো.আতাউর রহমান মাসুক ও চালিয়ে যাচ্ছেন প্রচারনা ও গণসংযোগ।

এদিকে,উপজেলার নির্বাচনকে কেন্দ্র চেয়ারম্যান পদে প্রচার চালাচ্ছেন জাতীয় পার্টির নেতা সাবেক ফুটবলার মো. রকিব আহমেদ, মো. গাজীউর রহমান সাজু, সাবেক মন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদের ভাতিজা জেলা স্বেচ্ছাসেকলীগ নেতা সানিউল হক শুভ।

সরজমিনে ঘুরে দেখা যায়, উপজেলার বিভিন্ন হাট বাজারে ও চায়ের স্টলে প্রার্থীর সমর্থকদের মধ্যে আসন্ন উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ নিয়ে চলছে আলোচনা ও তর্ক-বিতর্ক।

এলাকার সাধারণ ভোটার ও সচেতন মহলের সঙ্গে আলাপ করে জানা যায়, সৎ, নিষ্ঠাবান ও গ্রহণযোগ্য প্রার্থীকে তারা বিজয়ী করতে চান।

শেষ পর্যন্ত তৃতীয় ধাপে আগামী ২৯ মে অনুষ্ঠিত হবে শায়েস্তাগঞ্জ উপজেলার নির্বাচন। কে জিতে সেটাই দেখার অপেক্ষায় উপজেলাবাসী।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

মুশফিককে ছাড়াই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ
জগন্নাথপুরে পানি সেচ ও মাছ ধরাকে কেন্দ্র করে সংঘ/র্ষ, নিহ/ত ১
তারেক রহমানের ভিশন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে যুবদল: মন্ত্রী মুক্তাদির
সিলেটে অপরাধ দমনে কঠোর নির্দেশনা দিলেন বাণিজ্যমন্ত্রী
জৈন্তা বার্তার কার্যালয় পরিদর্শনে বাণিজ্যমন্ত্রী
মাধবপুরে মা-বাবাকে নি/র্যাতনের অভিযোগে ছেলের এক বছরের কা/রাদণ্ড
ফায়ার সার্ভিসকে একটি বিশ্বমানের প্রতিষ্ঠানে পরিণত করতে হবে: বাণিজ্যমন্ত্রী
মজুরি না পেয়ে নোয়াপাড়া চা বাগানে ৮৫০ শ্রমিকের কর্মবিরতি
সিলেট সীমান্তে ৩৪ লাখ ৮০ হাজার টাকার মালামাল জব্দ
ধেয়ে আসছে অতি প্রবল ঘূর্ণিঝ/ড় ‘অর্ণব’, সিলেটসহ বিভিন্ন স্থানে বৃষ্টির আভাস