মাধবপুরে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন

মাধবপুরে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৮/০৪/২০২৪ ০৮:৩৪:০৩ পূর্বাহ্ন

মাধবপুরে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

ছবি : নিজস্ব


প্রাণিসম্পদে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ, এই প্রতিপাদ্য সামনে রেখে হবিগঞ্জের মাধবপুরে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও  প্রদর্শনীর মেলা শুভ উদ্বোধন করা হয়েছে। প্রদর্শনীর মেলা উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল ) দুপুরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন মাধবপুর উপজেলা (ভারপ্রাপ্ত) নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার ভূমি রাহাত বিন কুতুব,সঞ্চালনায় করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দু সাত্তার বেগ।

এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাধবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান, বীর মুক্তিযোদ্ধা মোঃ জারু মিয়া, পল্লী উন্নয়ন কর্মকর্তা ফয়সাল চৌধুরী, প্রেসক্লাবের সম্পাদক সাব্বির হাসান, মাধবপুর উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সভাপতি তোফাজ্জাল হোসেন চৌধুরী বাবু,উদ্যোক্তা মোক্তাকিন চৌধুরী,পবিত্র কোরআন তেলওয়াত করেন মতিউর রহমান, গীতাপাঠ বাবু ধ্রুব চন্দ্র পাল খামারীগণ প্রমুখ উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে প্রদর্শনীতে মোট ২৯ টি স্টলে বিভিন্ন পশু-পাখি প্রদর্শন করেন খামারীরা।এখানে তারা উন্নত প্রজাতির বিভিন্ন গরু, ছাগল, মহিষ, ভেড়া, গাড়ল, কবুতর ও সৌখিন পাখি, হাঁস মুরগিসহ নিয়ে উপস্থিত হয়। এবং বিভিন্ন ঔষধ কোম্পানি তাদের পণ্য প্রদর্শন করেন।

প্রদর্শনী শেষে ৫ ক্যাটাগরীতে (গরু-মহিষ, ছাগল-ভেড়া-গারল, হাস-মুরগী, সৌখিন পোষাপাখি ও কবুতর, প্রযুক্তি ও পণ্য) ১৫জন খামারীকে (টাকার চেক) পুরস্কৃত করা হয়।

এম সি



শীর্ষ সংবাদ:

মুশফিককে ছাড়াই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ
জগন্নাথপুরে পানি সেচ ও মাছ ধরাকে কেন্দ্র করে সংঘ/র্ষ, নিহ/ত ১
তারেক রহমানের ভিশন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে যুবদল: মন্ত্রী মুক্তাদির
সিলেটে অপরাধ দমনে কঠোর নির্দেশনা দিলেন বাণিজ্যমন্ত্রী
জৈন্তা বার্তার কার্যালয় পরিদর্শনে বাণিজ্যমন্ত্রী
মাধবপুরে মা-বাবাকে নি/র্যাতনের অভিযোগে ছেলের এক বছরের কা/রাদণ্ড
ফায়ার সার্ভিসকে একটি বিশ্বমানের প্রতিষ্ঠানে পরিণত করতে হবে: বাণিজ্যমন্ত্রী
মজুরি না পেয়ে নোয়াপাড়া চা বাগানে ৮৫০ শ্রমিকের কর্মবিরতি
সিলেট সীমান্তে ৩৪ লাখ ৮০ হাজার টাকার মালামাল জব্দ
ধেয়ে আসছে অতি প্রবল ঘূর্ণিঝ/ড় ‘অর্ণব’, সিলেটসহ বিভিন্ন স্থানে বৃষ্টির আভাস