হবিগঞ্জ জেলা পরিষদে প্রথম নারী চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন

হবিগঞ্জ জেলা পরিষদে প্রথম নারী চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৮/০৪/২০২৪ ১১:২৩:৫৮ পূর্বাহ্ন

হবিগঞ্জ জেলা পরিষদে প্রথম নারী চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ

ছবি: সংগৃহীত


হবিগঞ্জ জেলা পরিষদে নির্বাচিত প্রথম নারী চেয়ারম্যান আলেয়া আক্তার দায়িত্ব গ্রহণ করেছেন। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুরে তিনি পরিষদে প্রবেশ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। পরে চেয়ারম্যানের কার্যালয়ে গিয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন।

এসময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নুরুল ইসলাম তাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। এছাড়াও জেলা পরিষদের নারী-পুরুষ সদস্য এবং কর্মকর্তা-কর্মচারীগণ নবনির্বাচিত চেয়ারম্যান আলেয়া আক্তারকে আলাদাভাবে ফুল দিয়ে বরণ করে নিয়েছেন।

পরে সংক্ষিপ্ত মতবিনিময় সভায় জেলা পরিষদের সদস্যরা তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে সেগুলো সমাধানের দাবি জানান। নবনির্বাচিত চেয়ারম্যান আলেয়া আক্তার মনোযোগ সহকারে সবার কথা শুনে দায়িত্ব পালনে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।

এর আগে সাংবাদিকদের সাথে প্রশ্নোত্তর পর্বে জেলা পরিষদ চেয়ারম্যান আলেয়া আক্তার প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এছাড়া সরকারের প্রত্যেকটি উন্নয়ন প্রকল্প যেন ফলপ্রসূ হয় তার প্রতি গুরুত্ব দিয়ে দুর্নীতিমুক্ত জেলা পরিষদ গঠনের প্রতিশ্রুতি দিয়েছেন।

এম সি



শীর্ষ সংবাদ:

মুশফিককে ছাড়াই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ
জগন্নাথপুরে পানি সেচ ও মাছ ধরাকে কেন্দ্র করে সংঘ/র্ষ, নিহ/ত ১
তারেক রহমানের ভিশন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে যুবদল: মন্ত্রী মুক্তাদির
সিলেটে অপরাধ দমনে কঠোর নির্দেশনা দিলেন বাণিজ্যমন্ত্রী
জৈন্তা বার্তার কার্যালয় পরিদর্শনে বাণিজ্যমন্ত্রী
মাধবপুরে মা-বাবাকে নি/র্যাতনের অভিযোগে ছেলের এক বছরের কা/রাদণ্ড
ফায়ার সার্ভিসকে একটি বিশ্বমানের প্রতিষ্ঠানে পরিণত করতে হবে: বাণিজ্যমন্ত্রী
মজুরি না পেয়ে নোয়াপাড়া চা বাগানে ৮৫০ শ্রমিকের কর্মবিরতি
সিলেট সীমান্তে ৩৪ লাখ ৮০ হাজার টাকার মালামাল জব্দ
ধেয়ে আসছে অতি প্রবল ঘূর্ণিঝ/ড় ‘অর্ণব’, সিলেটসহ বিভিন্ন স্থানে বৃষ্টির আভাস