হবিগঞ্জ শহরের বিভিন্ন ক্লিনিকে স্বাস্থ্য বিভাগের অভিযান
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন

হবিগঞ্জ শহরের বিভিন্ন ক্লিনিকে স্বাস্থ্য বিভাগের অভিযান

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৯/০৪/২০২৪ ০৫:০৬:৫৩ পূর্বাহ্ন

হবিগঞ্জ শহরের বিভিন্ন ক্লিনিকে স্বাস্থ্য বিভাগের অভিযান

ছবি: নিজস্ব


হবিগঞ্জ শহরে বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। 

এ সময় বেশ কয়েকটি ক্লিনিকের অপারেশন থিয়েটার থেকে নিষিদ্ধ গোল্ডম্যান হেলোথিন ভেপুলাইজার মেশিন খোলাসহ ল্যাব তালাবদ্ধ করা হয়।

গতকাল বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জের সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ নুরুল হকের নেতৃত্বে শহরের ৯টি বেসরকারি কিনিকে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে ৯টি ক্লিনিকের অপারেশন থিয়েটার থেকে নিষিদ্ধ গোল্ডম্যান হেলোথিন ভেপুলাইজার মেশিন খুলে ফেলে তাদেরকে সতর্ক করা হয়। এছাড়া খোয়াই হাসপাতালের ল্যাবরেটরি কক্ষে টেকনিশিয়ান ও প্রয়োজনীয় যন্ত্রপাতি না থাকায় সেটি তালাবদ্ধ করা হয়।

 এ বিষয়ে ডাঃ জাহেদ খান বলেন, বেশ কয়েকটি দুর্ঘটনার কারণে সরকার গোল্ডম্যান হেলোথিন ভেপুলাইজার ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করেছে। এই নিষেধ অমান্য করে যেসব ক্লিনিক তা ব্যবহার করছে তাদের ওই মেশিন খুলে ফেলা হয়। 

পাশাপাশি সরকারি নির্দেশনা অনুসরণ করার জন্য বলা হয়। সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ নুরুল হক বলেন, জনস্বার্থে আমাদের অভিযান নিয়মিত চলমান থাকবে।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

মুশফিককে ছাড়াই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ
জগন্নাথপুরে পানি সেচ ও মাছ ধরাকে কেন্দ্র করে সংঘ/র্ষ, নিহ/ত ১
তারেক রহমানের ভিশন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে যুবদল: মন্ত্রী মুক্তাদির
সিলেটে অপরাধ দমনে কঠোর নির্দেশনা দিলেন বাণিজ্যমন্ত্রী
জৈন্তা বার্তার কার্যালয় পরিদর্শনে বাণিজ্যমন্ত্রী
মাধবপুরে মা-বাবাকে নি/র্যাতনের অভিযোগে ছেলের এক বছরের কা/রাদণ্ড
ফায়ার সার্ভিসকে একটি বিশ্বমানের প্রতিষ্ঠানে পরিণত করতে হবে: বাণিজ্যমন্ত্রী
মজুরি না পেয়ে নোয়াপাড়া চা বাগানে ৮৫০ শ্রমিকের কর্মবিরতি
সিলেট সীমান্তে ৩৪ লাখ ৮০ হাজার টাকার মালামাল জব্দ
ধেয়ে আসছে অতি প্রবল ঘূর্ণিঝ/ড় ‘অর্ণব’, সিলেটসহ বিভিন্ন স্থানে বৃষ্টির আভাস