ছবি: নিজস্ব
নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী আসন্ন হবিগঞ্জের লাখাই উপজেলা পরিষদ নির্বাচন ৩য় ধাপে অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সামনে রেখে প্রচার প্রচারণায় ভোটের মাঠে জমজমাট ।
উপজেলা নির্বাচন অফিস জানায় ২ মে ২০২৪ মনোনয়ন পত্র জমা নেওয়া হবে। ৫ মে প্রত্যাহারের শেষ তারিখ ১২ মে প্রতীক বরাদ্দ দেওয়া হবে, ২৯ মে তারিখ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
এ উপজেলায় নারী পুরুষ সহ মোট ভোটার সংখ্যা ১লাখ ২৮ হাজার ৬ শত ৭৬ জন। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীদের শোডাউন, মিছিল ও জনসভা, উঠান বৈঠক এর মাধ্যমে প্রচার প্রচারণা হচ্ছে সকাল থেকে রাত পর্যন্ত । সম্ভাব্য প্রার্থীরা বিশেষ করে চেয়ারম্যান পদপ্রার্থীদের প্রচারণা চোখে পড়ার মতো।
হবিগঞ্জ – লাখাই আঞ্চলিক মহাসড়ক সহ বিভিন্ন সড়কে শত শত কর্মী সমর্থক এর অংশ গ্রহণে চেয়ারম্যান পদপ্রার্থীদের শোডাউন, মিছিল ও জনসভা, বিভিন্ন ইউনিয়নে পাড়ায় উঠান বৈঠক অনুষ্ঠিত হওয়ায় উপজেলার হাটবাজার ও গুরুত্বপূর্ণ স্থান সমুহ সরগরম হয়ে উঠছে।এদিকে লাখাই উপজেলার অনেক মানুষ ঢাকা সহ বিভিন্ন শহরে বসবাস করায় প্রার্থীরা ঢাকা-চট্টগ্রাম গিয়ে নির্বাচনী প্রচার প্রচারণায় চালাচ্ছে।
সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী উপজেলা পরিষদ দুইবারের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মুশফিউল আলম আজাদ, ১নং লাখাই ইউনিয়নের প্রার্থী হিসেবে এ ইউনিয়ন থেকে প্রচার শুরু করেন, চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সাবেক দুই বারের বামৈ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজুল আলম মাহফুজ, বামৈ ইউনিয়ন থেকে প্রচার শুরু করেন, বর্তমান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ও আওয়ামী লীগ নেতা, আমিরুল ইসলাম আলম, মুড়িয়াউক ইউনিয়ন থেকে প্রচার শুরু করেন, চেয়ারম্যান পদপ্রার্থী উপজেলা যুবলীগের আহবায়ক ও বর্তমানে বিআরডিবির চেয়ারম্যান ইকরামুল মজিদ চৌধুরী শাকিল করাব ইউনিয়ন থেকে প্রচার শুরু করেন। এদের প্রচার – প্রচারণা জোরে সোরে চলছে।
এ ছাড়াও উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে রয়েছে আরিফ আল হাসান, রাসেল আহমেদ, আব্দুল মতিন মাস্টার, রাজিব কান্তি রায়, মানিক দাশ ও নোমান মোল্লা। মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হলেন বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম, লাখাই প্রেসক্লাব সহ সভাপতি সাংবাদিক মরহুম আতাউর রহমান ইমরানের স্ত্রী তানজিনা রহমান প্রিয়া, মোড়াকরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাসেম মোল্লা ফয়সল এর স্ত্রী সুমি আক্তার ও রেনু বেগম।
প্রার্থীরা উপজেলার প্রতিটি গ্রামে গ্রামে, পাড়া পাড়ায় ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন এবং যার যার পক্ষে সমর্থন আদায়ের লক্ষ্যে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন তারা।
উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে সর্বস্তরের জনগণের মাঝে শুধু নির্বাচন ও ভোট নিয়ে নানা ভাবে আলোচনা, পর্যালোচনা ঝড় বইছে। প্রত্যেক প্রার্থীই একাধিক নির্বাচনী পরামর্শ সভা চালিয়ে যাচ্ছেন প্রার্থীরা।
এস এইচ টি/




