শায়েস্তাগঞ্জে সড়ক দুর্ঘটনায় সাংবাদিকসহ আহত ৩
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন

শায়েস্তাগঞ্জে সড়ক দুর্ঘটনায় সাংবাদিকসহ আহত ৩

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২০/০৪/২০২৪ ০৮:০৩:২২ পূর্বাহ্ন

শায়েস্তাগঞ্জে সড়ক দুর্ঘটনায় সাংবাদিকসহ আহত ৩

ছবি: নিজস্ব


হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ২ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৩ জন আহত হয়েছে।

আহতরা হলো, বাংলা টিভির চুনারুঘাট প্রতিনিধি মুতাব্বির হোসেন কাজল(৪০), অভি(৩০) ও সবুজ মিয়া(২২)। 

 দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন ও আহতদের পরিবারের লোকজন ঘটনাস্থলে এসে তাদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করে। 

এ দুর্ঘটনাটি ঘটেছে ২০ এপ্রিল শনিবার দুপুর ১২টায় শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ সংলগ্ন ঢাকা সিলেট মহাসড়কের শিমুলতলা নামক স্থানে। 

এ দুর্ঘটনার খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে সার্জেন মোঃ শাকিল দুর্ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনা কবলিত মোটর সাইকেল ২টি উদ্ধার করে থানায় নিয়ে যান। 

পুলিশ জানায়, ওই সময় মোতাব্বির হোসেন কাজল তার নিজের বাইক চালিয়ে তার বাড়ির রাস্তায় প্রবেশ করতে চাইলে বিপরীত মুখী আরেকটি মোটরসাইকেল এসে মুখোমুখি সংঘর্ষ হলে এ দুর্ঘটনাটি ঘটে। 

আহত অভি মিয়া ও সবুজ মিয়া শাহজিবাজার এলাকার বাসিন্দা ও গুরুতর আহত মোতাব্বির হোসেন কাজল স্থানীয় শিমুলতলা গ্রামের হাজী মতি মিয়ার ছেলে।


এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

মুশফিককে ছাড়াই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ
জগন্নাথপুরে পানি সেচ ও মাছ ধরাকে কেন্দ্র করে সংঘ/র্ষ, নিহ/ত ১
তারেক রহমানের ভিশন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে যুবদল: মন্ত্রী মুক্তাদির
সিলেটে অপরাধ দমনে কঠোর নির্দেশনা দিলেন বাণিজ্যমন্ত্রী
জৈন্তা বার্তার কার্যালয় পরিদর্শনে বাণিজ্যমন্ত্রী
মাধবপুরে মা-বাবাকে নি/র্যাতনের অভিযোগে ছেলের এক বছরের কা/রাদণ্ড
ফায়ার সার্ভিসকে একটি বিশ্বমানের প্রতিষ্ঠানে পরিণত করতে হবে: বাণিজ্যমন্ত্রী
মজুরি না পেয়ে নোয়াপাড়া চা বাগানে ৮৫০ শ্রমিকের কর্মবিরতি
সিলেট সীমান্তে ৩৪ লাখ ৮০ হাজার টাকার মালামাল জব্দ
ধেয়ে আসছে অতি প্রবল ঘূর্ণিঝ/ড় ‘অর্ণব’, সিলেটসহ বিভিন্ন স্থানে বৃষ্টির আভাস