ছবি: নিজস্ব
নাসিরনগরে কাজ করে গিয়ে মাধবপুর উপজেলার ৩ জন নির্মাণ শ্রমিকের রহস্য জনক মৃত্যুর বিচারের দাবিতে ও মৃত্যুর রহস্য উদঘাটনের জন্য মাধবপুরে মানববন্ধন করা হয়েছে।
আজ শনিবার (২০ এপ্রিল ) বিকালে ঢাকা-সিলেট মহাসড়ককের মাধবপুর উপজেলা পরিষদ চত্বরে ৩ মৃত্যুর রহস্য উদঘাটন ও বিচারের দাবিতে মানববন্ধন করা হয়েছে।
উল্লেখ গত ১৪ এপ্রিল মাধবপুর উপজেলার পাশ্ববর্তী উপজেলা ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার গুটমা গ্রামে একটি নির্মাণাধীন বাড়ির সেফটি ট্যাংকির ভিতর থেকে মাধবপুর পৌরসভার ৪নং ওয়ার্ডের মৃত ফজল মিয়ার ছেলে আলম মিয়া (২২), উপজেলার আদাঐর ইউপি সম্পদপুরের নজর আলীর ছেলে চুন্নু মিয়া (২০), একই ইউপির মৌজপুর এলাকার আতিক মিয়ার ছেলে সম্রাট মিয়া (২০) এ ৩ জনের রহস্য জনক মৃত্যু হয়। স্থানীয়রা ওই ট্যাংকির ভিতরে ৩ জনের লাশ দেখতে পুলিশ কে খবর দিলে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। পরে আজ শনিবার (২০ এপ্রিল) মাধবপুর উপজেলাবাসীর ব্যানারে ৩ জনের মৃত্যুর রহস্য উদঘাটন ও বিচারের দাবিতে মানববন্ধন করা হয়।
এসময় মানববন্ধন কর্মসূচির এক পর্যায়ে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতিতে ঢাকা সিলেট মহাসড়কে যানচলাচল প্রায় ২০ মিনিট বন্ধ থাকে। এসময় বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ সভাপতি ফারুক পাঠান,মাধবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ এরশাদ,মাধবপুর পৌরসভার কাউন্সিলর শামসুল ইসলাম পাঠান ও আফজাল পাঠান,সাংবাদিক আনোয়ার হোসন বেলাল, পৌর স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক জামাল উদ্দিন,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহবায়ক উজ্জ্বল পাঠান, যুগ্ম আহ্বায়ক শাহ মোঃ জয়নাল, পৌর ছাত্রলীগ সভাপতি তোফাজ্জল ইসলাম তুহিন,সাধারণ সম্পাদক শাহ মোঃ ইফরান,জাকির হোসেন প্রমূখ।
এম সি




