এমপি আবু জাহিরের সঙ্গে হবিগঞ্জ মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ নেতৃবৃন্দের সৌজন্যে সাক্ষাৎ
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন

এমপি আবু জাহিরের সঙ্গে হবিগঞ্জ মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ নেতৃবৃন্দের সৌজন্যে সাক্ষাৎ

সাখাওয়াত হোসেন টিটু, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২০/০৪/২০২৪ ১১:৪২:১৮ পূর্বাহ্ন

এমপি আবু জাহিরের সঙ্গে হবিগঞ্জ মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ নেতৃবৃন্দের সৌজন্যে সাক্ষাৎ

ছবি: নিজস্ব


হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট আবু জাহির (এমপি)’র সাথে সৌজন্যে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ হবিগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ। 

শনিবার সকাল সাড়ে ১০টায় হবিগঞ্জস্থ বাস ভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এসময় নেতৃবৃন্দ সংসদ সদস্যের কাছে ইসলামিক ফাউন্ডেশনের এ প্রকল্পকে রাজস্বখাতে নেয়াসহ বেতন বৃদ্ধির জন্য জাতীয় সংসদে উত্থাপন করার জন্য অনুরোধ করেন।


এতে সংসদ সদস্য নেতৃবৃন্দকে দাবি উত্থাপনসহ যে কোন সমস্যায় শিক্ষকদের পাশে থাকবেন বলে আশ্বস্থ করেন। এতে উপস্থিত ছিলেন সভাপতি মাওলানা আবু তৈয়্যব মোজাহিদী, সহসভাপতি সভাপতি মাওলানা ফয়জুল করিম, সাধারণ সম্পাদক মাওলানা তাফাজ্জুল হক,সাংগঠনিক সম্পাদক মাওলানা মোজাহিদ আহমদ মানিক, মাওলানা আঃ সালাম জালালাবাদী, মাওলানা সৈয়দ আহমদ, মাওলানা জাফর আহমেদ, মাওলানা আঃ কাইয়ূম সিদ্দিকী, মাওলানা ফিরোজ আহমেদ, হাফেজ সাইদুর রহমান,মাওলানা আবুল কাদির, ক্বারি আঃ নূর আল আবেদি, মাওলানা যুবায়ের আহমদ, মাওলানা আমিনুল ইসলাম, মাওলানা শামছুল আলম,মাওলানা দিদারুল হক, মাওলানা ইউনুস আহমেদ, মাওলানা নজরুল ইসলাম ও হাফেজ সাবাজুল হাসান প্রমুখ। 

এম সি



শীর্ষ সংবাদ:

মুশফিককে ছাড়াই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ
জগন্নাথপুরে পানি সেচ ও মাছ ধরাকে কেন্দ্র করে সংঘ/র্ষ, নিহ/ত ১
তারেক রহমানের ভিশন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে যুবদল: মন্ত্রী মুক্তাদির
সিলেটে অপরাধ দমনে কঠোর নির্দেশনা দিলেন বাণিজ্যমন্ত্রী
জৈন্তা বার্তার কার্যালয় পরিদর্শনে বাণিজ্যমন্ত্রী
মাধবপুরে মা-বাবাকে নি/র্যাতনের অভিযোগে ছেলের এক বছরের কা/রাদণ্ড
ফায়ার সার্ভিসকে একটি বিশ্বমানের প্রতিষ্ঠানে পরিণত করতে হবে: বাণিজ্যমন্ত্রী
মজুরি না পেয়ে নোয়াপাড়া চা বাগানে ৮৫০ শ্রমিকের কর্মবিরতি
সিলেট সীমান্তে ৩৪ লাখ ৮০ হাজার টাকার মালামাল জব্দ
ধেয়ে আসছে অতি প্রবল ঘূর্ণিঝ/ড় ‘অর্ণব’, সিলেটসহ বিভিন্ন স্থানে বৃষ্টির আভাস