লাখাই বাজারে নেই গণশৌচাগার ও নলকূপ, দুর্ভোগ চরমে
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন

লাখাই বাজারে নেই গণশৌচাগার ও নলকূপ, দুর্ভোগ চরমে

আশীষ দাশ গুপ্ত, লাখাই প্রতিনিধি

প্রকাশিত: ২১/০৪/২০২৪ ১২:৩৮:১৫ অপরাহ্ন

লাখাই বাজারে নেই গণশৌচাগার ও নলকূপ,  দুর্ভোগ চরমে

ছবি : নিজস্ব


হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার হাওরাঞ্চলের বাণিজ্যিক কেন্দ্র হিসেবে পরিচিত ধলেশ্বরী নদীর পাড়ে অবস্থিত লাখাই বাজারে গণশৌচাগার ও গভীর নলকূপ না থাকায় বাজারের ব্যবসায়ী ও আগত ক্রেতা ও জনসাধারণের দীর্ঘদিন ধরেই সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। লাখাইয়ের বড় বাজার উপজেলার ১মং লাখাই ইউনিয়নের এই বাজার থেকে সরকার প্রতি বছর প্রায় ৩ লক্ষ  টাকার কাটা রাজস্ব ফেলাও এ বাজারে ভাল করে নির্মাণ হয়নি কোন গণশৌচাগার ও গভীর নলকূপ। ছোট বড় মেইল ফ্যাক্টরি দোকানসহ প্রায় শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান সমৃদ্ধ লাখাই  বাজার এ অঞ্চলের ব্যবসা-বাণিজ্যের অন্যতম প্রাণকেন্দ্র।

এখানে ছোট বড় মিলিয়ে দুই শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে উপজেলা খাদ্য গুদাম, একটি কৃষি ব্যাংক, একটি ব্র‍্যাক ব্যাংক, একটি  ডাচ বাংলা ব্যাংক প্রায় সহ রয়েছে মাছের আরৎ একটি বীমা কোম্পানির অফিস।

নানা ধরনের কাজে জেলার বিভিন্ন উপজেলা থেকে প্রতিদিন সকাল থেকে রাত বেছাকেনা চলে এই লাখাই  বাজার। কিন্তু বিপুল পরিমাণ এই জনসংখ্যার জন্য নেই কোন বিশুদ্ধ পানি ও শৌচাগারের ব্যবস্থা। কয়েক মাস আগে সরকারিভাবে নতুন একটি সৌচাগার নির্মাণ করলেও ভালো কাজ না হওয়ায়  তাও ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে। মধ্য বাজারে একটি নলকূপ থাকলেও বর্তমানে তা ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে আছে। এ অবস্থা লাখাই বাজারে বিশুদ্ধ পানির সংকটে ভুগছে ব্যবসায়িক ও ক্রেতারা। বাজারের আশেপাশে বিভিন্ন বাড়ি থেকে খাবার পানি আনতে হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন, স্বজনগ্রামের একটি পাড়াতে  ৩৫-৪০ টি পরিবার থাকলেও সেখানে দেওয়া হয়েছে সাতটি গভীর নলকূপ অথচ লাখাই বাজারের জন্য মিলছে না একটি নলকূপ।

যার ফলে বাজারের ব্যবসায়ী সহ বিভিন্ন গ্রাম থেকে বাজারে আসা ক্রেতা বিক্রেতারা চরম ভোগান্তির মধ্যে কাটাচ্ছেন যুগের পর যুগ। বিশেষ করে বাজারে ডাক্তার দেখানো সহ বিভিন্ন কাজে গ্রাম থেকে আসা মহিলাগন পড়েন চরম বিপাকে। লাখাই  বাজারে কোন গণশৌচাগর না থাকায় বাজারে আসার পর প্রাকৃতিক ডাক দিলে বাধ্য হয়েই তার বাজারের আশপাশের কোন বাড়ি ঘরে গিয়ে কাকুতিমিনতি করে সেরে নিতে হয় তাদের কাজ। না হয় লাখাই  বাজার জামে মসজিদের শৌচাগারে পুরুষে সাথে লাইনে দাঁড়াতে হয় প্রাকৃতিক ডাক সারতে। না হয় শৌচাগারের অভাবে অনেকটা বাধ্য হয়েই বাজারের আশপাশের কোন ঝোপঝাড় বা কোনো ব্যবসা প্রতিষ্ঠানের পিছনের আড়ালে গিয়ে প্রাকৃতিক কাজ সারছেন অনেকেই। এর ফলে সৃষ্ট দুর্গন্ধে দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ।

লাখাই বাজারে গণশৌচাগর বন্ধ হয়ে যাওয়ার পর থেকেই বাজারের ব্যবসায়ী সহ বাজারে আগত জনসাধারণ বাজার  জামে মসজিদের ২টি শৌচাগার ও বাজারের মাদ্রাসার শৌচাগার ব্যবহার করে আসছে দীর্ঘদিন ধরে। অনেক সময় মসজিদের শৌচাগারের ভীড় থাকে। লাখাই বাজারের ব্যবসায়ী ও স্থানীয়দের আন্তরিকতার অভাবে তা বন্ধ হয়ে যায়।

লাখাই বাজারের ব্যবসায়ী কমিটির সভাপতি মহিবুর রহমান জানান, আামাদের এই বাজার সবচেয়ে বড় বাজার। এই বাজার থেকে সরকার প্রতি বছর তিন লক্ষধিক টাকা রাজস্ব নিয়ে থাকলেও নেই কোন সরকারি পাবলিক টয়লেট। যার কারণে আমাদের প্রাকৃতিক ডাক দিলে বাধ্য হয়েই ব্যবসা প্রতিষ্ঠান ফেলে রেখই বাড়িতে গিয়ে টয়লেট সারতে হয়। না হয় আশপাশের করারও বাড়িতে যেতে হয়। আর এখন মসজিদের টয়লেট এই বাজারবাসী পাবলিক টয়লেট হিসেবেই ব্যবহার করে আসছে দীর্ঘদিন ধরে। সবচেয়ে বেশি বিপাকে পড়েন মহিলারা। আমার পুরুষ মানুষ যেকোনো কানে গিয়ে টয়লেট সারতে পারি।

৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য হাবিবুর রহমান বলেন, লাখাই বাজারে গণশৌচাগার এখন গণ দাবিতে পরিণত হয়েছে।

লাখাই বাজার কমিটির সাধারণ সম্পাদক আজিজুল রহমান বলেন বাজার ব্যবসায়ী ও-জনসাধারণ জন্য অতি জরুরি হয়ে দাঁড়িয়েছে গণশৌচাগার। তিনি আরো বলেন  সারা বাজার জুড়ে একটি আর্সেনিক মুক্ত টিউবল  টয়লেটের কাছাকাছি নেই কোন টিউবল। একটি টিউবল নষ্ট হয়ে গেলে বাজারের মানুষ পানির সংকটেও পড়তে হয়।

লাখাই বাজারের ব্যবসায়ী ফিরোজ মিয়া  বলেন, বাজারে টয়লেট করার জন্য কিছুদিন আগে পাবলিক  একটি বরাদ্দ আছিল। ভালোভাবে এর কাজ হয় নাই  টয়লেটের সঠিক ভাবে  নির্মাণে  না করায় বর্তমানে ও কিছু হয়ে পড়ে আছে।

মাছ ব্যবসায়ী রতিস দাস সহ কয়েকজন  বলেন, নতুন একটি  টয়লেট তৈরি করা হয়েছে  এটা থেকে ময়লা সরেনা । ময়লা লেগে থাকে দুর্গন্ধে আমরা মাছ বাজারে থাকতে পারিনা।

লাখাই উপজেলার নির্বাহী অফিসার নাহিদা সুলতানের সঙ্গে আলাপকালে তিনি বলেন  টিউবল এবং বিশেষ বরাদ্দ উপজেলার চেয়ারম্যান দিতে পারে। আইনগত বাজার কমিটির সভাপতি হলো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ আহাম্মদ রুপন  বাজার রাজস্ব থেকে আমরা একটি বরাদ্দ চেয়ারম্যানের মাধ্যমে দিব  সেটি দিয়ে চেয়ারম্যান  টয়লেটের উন্নয়নমূলক কাজ করবে আমি বলে দেব।

এম সি



শীর্ষ সংবাদ:

মুশফিককে ছাড়াই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ
জগন্নাথপুরে পানি সেচ ও মাছ ধরাকে কেন্দ্র করে সংঘ/র্ষ, নিহ/ত ১
তারেক রহমানের ভিশন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে যুবদল: মন্ত্রী মুক্তাদির
সিলেটে অপরাধ দমনে কঠোর নির্দেশনা দিলেন বাণিজ্যমন্ত্রী
জৈন্তা বার্তার কার্যালয় পরিদর্শনে বাণিজ্যমন্ত্রী
মাধবপুরে মা-বাবাকে নি/র্যাতনের অভিযোগে ছেলের এক বছরের কা/রাদণ্ড
ফায়ার সার্ভিসকে একটি বিশ্বমানের প্রতিষ্ঠানে পরিণত করতে হবে: বাণিজ্যমন্ত্রী
মজুরি না পেয়ে নোয়াপাড়া চা বাগানে ৮৫০ শ্রমিকের কর্মবিরতি
সিলেট সীমান্তে ৩৪ লাখ ৮০ হাজার টাকার মালামাল জব্দ
ধেয়ে আসছে অতি প্রবল ঘূর্ণিঝ/ড় ‘অর্ণব’, সিলেটসহ বিভিন্ন স্থানে বৃষ্টির আভাস