নবীগঞ্জে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন

নবীগঞ্জে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

উত্তরণ দাস জয়, বিশ্বম্ভরপুর প্রতিনিধি

প্রকাশিত: ২১/০৪/২০২৪ ০৯:৪৬:০৯ পূর্বাহ্ন

নবীগঞ্জে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

ছবি: নিজস্ব


হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ৩ কেজি ৬০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২০ এপ্রিল) বিকেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো - আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেও ইউনিয়নের রাহেলা মধ্যপাড়া গ্রামের উসমান গনির ছেলে জুলকাছ মিয়া (৪০) ও সৌলরী মনিপুর গ্রামের উসমান মিয়ার ছেলে ইসমাইল মিয়া (৩৫)। 

পুলিশ জানায়- শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের এসআই সোহাগ ফকিরের নেতৃত্বে একদল পুলিশ ঢাকা-সিলেট মহাসড়কের রুস্তমপুর টোলপ্লাজা এলাকায় সিলেটগামী হবিগঞ্জ-সিলেট এক্সপ্রেস পরিবহণের যাত্রীবাহী বাসে অভিযান পরিচালনা করেন।

এ সময় বাসে যাত্রী বেশে থাকা জুলকাছ মিয়া ও ইসমাইল মিয়াকে আটক করা হয়।পরে তল্লাশী করে তাদের কাছ থেকে ৩ কেজি ৬০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। 

গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাসুক আলী বলেন, গ্রেফতারকৃত দুই মাদক ব্যবসায়ীদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এম সি



শীর্ষ সংবাদ:

মুশফিককে ছাড়াই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ
জগন্নাথপুরে পানি সেচ ও মাছ ধরাকে কেন্দ্র করে সংঘ/র্ষ, নিহ/ত ১
তারেক রহমানের ভিশন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে যুবদল: মন্ত্রী মুক্তাদির
সিলেটে অপরাধ দমনে কঠোর নির্দেশনা দিলেন বাণিজ্যমন্ত্রী
জৈন্তা বার্তার কার্যালয় পরিদর্শনে বাণিজ্যমন্ত্রী
মাধবপুরে মা-বাবাকে নি/র্যাতনের অভিযোগে ছেলের এক বছরের কা/রাদণ্ড
ফায়ার সার্ভিসকে একটি বিশ্বমানের প্রতিষ্ঠানে পরিণত করতে হবে: বাণিজ্যমন্ত্রী
মজুরি না পেয়ে নোয়াপাড়া চা বাগানে ৮৫০ শ্রমিকের কর্মবিরতি
সিলেট সীমান্তে ৩৪ লাখ ৮০ হাজার টাকার মালামাল জব্দ
ধেয়ে আসছে অতি প্রবল ঘূর্ণিঝ/ড় ‘অর্ণব’, সিলেটসহ বিভিন্ন স্থানে বৃষ্টির আভাস