বাহুবলে উপজেলা পরিষদ নির্বাচনে ২০ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন

বাহুবলে উপজেলা পরিষদ নির্বাচনে ২০ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

বাহুবল প্রতিনিধি

প্রকাশিত: ২১/০৪/২০২৪ ১০:০২:৪৪ পূর্বাহ্ন

বাহুবলে উপজেলা পরিষদ নির্বাচনে ২০ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

ফাইল ছবি


বাহুবলে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৭, ভাইস চেয়ারম্যান পদে ৮ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। 

২১ এপ্রিল রোববার বিকেলে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে বাহুবল উপজেলা নির্বাচন অফিসার শাহনাজ আক্তার এ তথ্য জানিয়েছেন।

নির্বাচনী তফসিল মতে আগামী ২৩ এপ্রিল বাছাই, ২৯ এপ্রিল প্রত্যাহার, ২ মে প্রতীক বরাদ্দ ও ২১ মে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।  এ উপজেলার ৭ ইউনিয়নে মোট ভোটার ১ লাখ ৫৩ হাজার ৬২২। তন্মমধ্যে পুরুষ ৭৯ হাজার ১৫৭, মহিলা ৭৪ হাজার ৪৬৪ এবং হিজরা ১ জন। 

 চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেছেন- বর্তমান উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদির চৌধুরী, সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল হাই, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ ফিরোজ মিয়া, আক্তারুজ্জামান, রাজন চৌধুরী ও আনোয়ার হোসেন। 

ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেছেন, মোঃ শামীনুর রহমান, কামরুল ইসলাম, ফারুক মিয়া, নবী হোসেন মোড়ল, শশাংক রঞ্জন দাশ, আব্দুল মালেক মাদানী, সোহেল আহমেদ ও সিরাজুল ইসলাম। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেছেন- ছালেহা বেগম চৌধুরী,  নিছফা আক্তার, নাজমুন নাহার (রীতা), আলফা বেগম ও হাসিনা আক্তার শিফা।

এম সি



শীর্ষ সংবাদ:

মুশফিককে ছাড়াই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ
জগন্নাথপুরে পানি সেচ ও মাছ ধরাকে কেন্দ্র করে সংঘ/র্ষ, নিহ/ত ১
তারেক রহমানের ভিশন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে যুবদল: মন্ত্রী মুক্তাদির
সিলেটে অপরাধ দমনে কঠোর নির্দেশনা দিলেন বাণিজ্যমন্ত্রী
জৈন্তা বার্তার কার্যালয় পরিদর্শনে বাণিজ্যমন্ত্রী
মাধবপুরে মা-বাবাকে নি/র্যাতনের অভিযোগে ছেলের এক বছরের কা/রাদণ্ড
ফায়ার সার্ভিসকে একটি বিশ্বমানের প্রতিষ্ঠানে পরিণত করতে হবে: বাণিজ্যমন্ত্রী
মজুরি না পেয়ে নোয়াপাড়া চা বাগানে ৮৫০ শ্রমিকের কর্মবিরতি
সিলেট সীমান্তে ৩৪ লাখ ৮০ হাজার টাকার মালামাল জব্দ
ধেয়ে আসছে অতি প্রবল ঘূর্ণিঝ/ড় ‘অর্ণব’, সিলেটসহ বিভিন্ন স্থানে বৃষ্টির আভাস