‘খেলাধুলা তরুণ সমাজকে ক্ষতিকর অভ্যাস থেকে দূরে রাখে’
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন

‘খেলাধুলা তরুণ সমাজকে ক্ষতিকর অভ্যাস থেকে দূরে রাখে’

সাখাওয়াত হোসেন টিটু, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২২/০৪/২০২৪ ১২:০৬:০৪ অপরাহ্ন

‘খেলাধুলা তরুণ সমাজকে ক্ষতিকর অভ্যাস থেকে দূরে রাখে’

ছবি : নিজস্ব


অতীতের ন্যায় ভবিষ্যতেও খেলাধুলা আয়োজনে সহযোগিতা অব্যাহত রাখবেন বলে জানিয়েছেন টানা চতুর্থবার নির্বাচিত সংসদ সদস্য ও হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির। তিনি রবিবার  লস্করপুর ইউনিয়নে ফুটবল টুর্ণামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা জানান।

সংসদ সদস্য বলেন, খেলাধুলা তরুণ সমাজকে ক্ষতিকর অভ্যাস থেকে দূরে রাখে। আগামীর স্মার্ট বাংলাদেশে নেতৃত্ব আমাদের তরুণ প্রজন্মকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখতে হবে। তাই নিয়মিত খেলাধুলা আয়োজন করা জরুরী।

এ সময় তিনি বলেন, হবিগঞ্জে আধুনিক স্টেডিয়াম নির্মাণ করাসহ খেলাধুলা উন্নয়নে আমি দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছি। তরুণ প্রজন্মকে ভাল রাখার স্বার্থে এই ধারা অব্যাহত রাখতে চাই। এ সময় তিনি আগামীতেও ফুটবল টুর্ণামেন্টের আয়োজনে সহযোগিতা অব্যাহত রাখবেন বলে সকলকে আশ্বাস দিয়েছেন।

লস্করপুর ইউনিয়নে দক্ষিণ সুলতানশী, বাগ স্বাধীন যুব সংঘের উদ্যোগে ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণীতে হবিগঞ্জ সদর ও বাহুবল উপজেলার প্রায় পাঁচ হাজার দর্শক উপস্থিত ছিলেন। এতে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীমসহ অন্যান্যরা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন সুলতানশী গ্রাম সর্দার আব্দুল আসিব। উদ্বোধক ছিলেন আওয়ামী লীগ নেতা আব্দুল জলিল। মাসব্যাপি এমপি আবু জাহির ফুটবল টর্ণামেন্টে যমুনাবাদ ফুটবল টিম নন্দনপুরকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। চ্যাম্পিয়ন দলকে ফ্রীজ ও রানার্সআপ ট্রফি একটি টেলিভিশন দেওয়া হয়।

এম সি



শীর্ষ সংবাদ:

মুশফিককে ছাড়াই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ
জগন্নাথপুরে পানি সেচ ও মাছ ধরাকে কেন্দ্র করে সংঘ/র্ষ, নিহ/ত ১
তারেক রহমানের ভিশন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে যুবদল: মন্ত্রী মুক্তাদির
সিলেটে অপরাধ দমনে কঠোর নির্দেশনা দিলেন বাণিজ্যমন্ত্রী
জৈন্তা বার্তার কার্যালয় পরিদর্শনে বাণিজ্যমন্ত্রী
মাধবপুরে মা-বাবাকে নি/র্যাতনের অভিযোগে ছেলের এক বছরের কা/রাদণ্ড
ফায়ার সার্ভিসকে একটি বিশ্বমানের প্রতিষ্ঠানে পরিণত করতে হবে: বাণিজ্যমন্ত্রী
মজুরি না পেয়ে নোয়াপাড়া চা বাগানে ৮৫০ শ্রমিকের কর্মবিরতি
সিলেট সীমান্তে ৩৪ লাখ ৮০ হাজার টাকার মালামাল জব্দ
ধেয়ে আসছে অতি প্রবল ঘূর্ণিঝ/ড় ‘অর্ণব’, সিলেটসহ বিভিন্ন স্থানে বৃষ্টির আভাস