শায়েস্তাগঞ্জে দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত অর্ধশতাধিক
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন

শায়েস্তাগঞ্জে দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত অর্ধশতাধিক

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২২/০৪/২০২৪ ০৩:২১:৩৮ পূর্বাহ্ন

শায়েস্তাগঞ্জে দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত অর্ধশতাধিক

ছবি: নিজস্ব


হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় এক আওয়ামী লীগ নেতার সঙ্গে ইন্টারনেট ব্যবসায়ীর কথা কাটাকাটি নিয়ে দুই গোষ্ঠীতে সংঘর্ষ হয়েছে।

সোমবার (২২ এপ্রিল) সকালে উপজেলার নূরপুর ইউনিয়নের পুরাসুন্দা গ্রামে এ সংর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষ চলাকালে উভয়পক্ষ একে অন্যের উপর ইটপাটকেল ও বিভিন্নরকম দেশীয় অস্ত্র ছুড়ে দেয়। এতে প্রায় ৫০ জন আহত হয়েছেন। তাদের হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেওয়া হয়েছে।

জানা যায়,  এর আগেরদিন সন্ধ্যায় নূরপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ইসহাক আলী সেবন ও ইন্টারনেট ব্যবসায়ী জুনায়েদ তালুকদারের মাঝে কথা কাটাকাটি হয়েছিল।এরই জের ধরে পরেরদিন সকালে দুই গুষ্টির মধ্যে সংঘর্ষ বাদে। 

ঘণ্টাব্যাপী সংঘর্ষে নারী-পুরুষসহ অন্তত অর্ধশতাধিক লোকজন আহত হয়। গুরুতর আহত অবস্থায় ৩০ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

এ তথ্য নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন ভূইয়া জানান, আগের দিনের ঝগড়া নিয়ে দুই গোষ্ঠী সংঘর্ষে জড়িয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেছে।


এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

মুশফিককে ছাড়াই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ
জগন্নাথপুরে পানি সেচ ও মাছ ধরাকে কেন্দ্র করে সংঘ/র্ষ, নিহ/ত ১
তারেক রহমানের ভিশন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে যুবদল: মন্ত্রী মুক্তাদির
সিলেটে অপরাধ দমনে কঠোর নির্দেশনা দিলেন বাণিজ্যমন্ত্রী
জৈন্তা বার্তার কার্যালয় পরিদর্শনে বাণিজ্যমন্ত্রী
মাধবপুরে মা-বাবাকে নি/র্যাতনের অভিযোগে ছেলের এক বছরের কা/রাদণ্ড
ফায়ার সার্ভিসকে একটি বিশ্বমানের প্রতিষ্ঠানে পরিণত করতে হবে: বাণিজ্যমন্ত্রী
মজুরি না পেয়ে নোয়াপাড়া চা বাগানে ৮৫০ শ্রমিকের কর্মবিরতি
সিলেট সীমান্তে ৩৪ লাখ ৮০ হাজার টাকার মালামাল জব্দ
ধেয়ে আসছে অতি প্রবল ঘূর্ণিঝ/ড় ‘অর্ণব’, সিলেটসহ বিভিন্ন স্থানে বৃষ্টির আভাস