সাকিব ভাই দেখা হতেই বললেন-কনগ্রেটস মুশফিক
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১১:৫০ অপরাহ্ন

সাকিব ভাই দেখা হতেই বললেন-কনগ্রেটস মুশফিক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/০৬/২০২৩ ০৯:২৭:৫৩ পূর্বাহ্ন

সাকিব ভাই দেখা হতেই বললেন-কনগ্রেটস মুশফিক

মুশফিক


অনূর্ধ্ব-১৯ যুব দলে খেলার পর দেশের প্রথম শ্রেণির ক্রিকেটে যাত্রা শুরু। প্রথম থেকেই নজর কাড়া। ম্যাচে এক ইনিংসে ৮ উইকেটের পতন ঘটিয়ে রীতিমত হৈ চৈ ফেলে দেন মুশফিক হাসান।

প্রথম শ্রেনির ক্রিকেটে ১৩ খেলায় ৪৯ উইকেট শিকারি লালমনিরহাটের পাটগ্রামের ২০ বছর বয়সী যুবা মুশফিক হাসান এবার প্রিমিয়ার লিগে সাকিব আল হাসানের নেতৃত্বে খেলেছেন মোহামেডানে।

মোহামেডানে গোটা চারেক ম্যাচ খেলেছেন মুশফিক। সেখানেই দেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিবের সান্নিধ্য মিলেছে। মুশফিক জাতীয় দলে সুযোগ পাওয়ায় সাকিব তাকে আলাদাভাবে অভিনন্দনও জানিয়েছেন।

আজ বৃহস্পতিবার দুপুরে শেরে বাংলায় প্রচারমাধ্যমের সঙ্গে আলাপে তা জানাতে ভোলেননি মুশফিক। তিনি জানান, ‘সাকিব ভাই দেখা হতেই বললেন-কনগ্রেটস মুশফিক। ক্যারি অন।’

মোহামেডানের হয়ে প্রিমিয়ার লিগ খেলার সময় অধিনায়ক সাকিব আপনাকে কী কী পরামর্শ দিয়েছেন? এ প্রশ্নের জবাবে মুশফিক জানান, সাকিব তাকে অনেক পরামর্শ দিয়েছেন। তার কাছ থেকে অনেক কিছু শিখেছেনও।

মুশফিকের ভাষায়, ‘আসলে সাকিব ভাইয়ের সঙ্গে ওইভাবে কথা হয়নি। তবে মাঠে খেলা চলাকালীন ওনার কাছ থেকে অনেক কিছু শিখতে পেরেছি। অনেক হেল্প করেছেন আমাকে। যখন মাঠে খেলছিলাম, তখন বুঝিয়ে দিয়েছেন অনেক কিছু। বলেছেন-এটা কর, ওটা কর। আবার অনেক সময় আমি এটা-ওটা জিজ্ঞাসা করেছি। সাকিব ভাই সুন্দরভাবে উত্তর দিয়েছেন।’

মাহমুদ/জৈন্তাবার্তা



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক
জগন্নাথপুরে মাছ চু/রি ও গাছ কা/টার অভিযোগে গ্রে/প্তার ১