শায়েস্তাগঞ্জে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন

শায়েস্তাগঞ্জে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

সাখাওয়াত হোসেন টিটু, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২২/০৪/২০২৪ ০৯:৩০:২২ পূর্বাহ্ন

শায়েস্তাগঞ্জে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ছবি: সংগৃহীত


হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি,সরকারিকর্মকর্তা,রাজনীতিবিদ,সাংবাদিক, শিক্ষক, সুশীল সমাজ, নাগরিক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করছেন জেলা প্রশাসক মোছাঃ জিলুফা সুলতানা।

সোমবার (২২ এপ্রিল ) দুপুরে উপজেলা প্রশাসনের হল রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নাহিদ ভূইয়ার সঞ্চালনায় ও উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) ফারজানা আক্তার মিতার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, শায়েস্তাগঞ্জ পৌর মেয়র এ এফ এম অলি, ব্রাহ্মণডুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ আদিল জজ মিয়া, নূরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল, শায়েস্তাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বুলবুল খান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. অদিতি রায়,শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত ইনচার্জ (ওসি)  মোবারক হোসেন ভূঁইয়া, উপজেলা প্রাণি সম্পদ অফিসার কৃষিবিদ নাজিম উদ্দিন, জেলা আওয়ামী লাীগ উপদেষ্টা শেখ মুজিবুর রহমান, জেলা পরিষদ এর সাবেক সদস্য আব্দুল্লাহ সরদার,বীর মুক্তিযোদ্ধা হামিদুল হক মাহতাব ,  সুনিল রায়, কাজি গুলাম মরতুজা, শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গাজী গোলাম মোস্তফা, জহুর চান বিবি মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, প্রেসক্লাবের সাধরণ সম্পাদক মঈনুল হাসান রতন, অসিত রঞ্জন দাশ প্রমুখ। 

আলোচনা সভায় বক্তারা বলেন নতুন উপজেলায় নানা ধরনের সমস্যা বিদ্যমান। জেলা প্রশাসক তা সমাধানের চেষ্টা করবেন বলে জানান। 

এম সি



শীর্ষ সংবাদ:

মুশফিককে ছাড়াই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ
জগন্নাথপুরে পানি সেচ ও মাছ ধরাকে কেন্দ্র করে সংঘ/র্ষ, নিহ/ত ১
তারেক রহমানের ভিশন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে যুবদল: মন্ত্রী মুক্তাদির
সিলেটে অপরাধ দমনে কঠোর নির্দেশনা দিলেন বাণিজ্যমন্ত্রী
জৈন্তা বার্তার কার্যালয় পরিদর্শনে বাণিজ্যমন্ত্রী
মাধবপুরে মা-বাবাকে নি/র্যাতনের অভিযোগে ছেলের এক বছরের কা/রাদণ্ড
ফায়ার সার্ভিসকে একটি বিশ্বমানের প্রতিষ্ঠানে পরিণত করতে হবে: বাণিজ্যমন্ত্রী
মজুরি না পেয়ে নোয়াপাড়া চা বাগানে ৮৫০ শ্রমিকের কর্মবিরতি
সিলেট সীমান্তে ৩৪ লাখ ৮০ হাজার টাকার মালামাল জব্দ
ধেয়ে আসছে অতি প্রবল ঘূর্ণিঝ/ড় ‘অর্ণব’, সিলেটসহ বিভিন্ন স্থানে বৃষ্টির আভাস