মাধবপুরে সড়কের পাশে বালি রেখে ব্যবসা করার অভিযোগ
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন

মাধবপুরে সড়কের পাশে বালি রেখে ব্যবসা করার অভিযোগ

শেখ জাহান রনি, মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ২২/০৪/২০২৪ ১১:০৭:৫৩ পূর্বাহ্ন

মাধবপুরে সড়কের পাশে বালি রেখে ব্যবসা করার অভিযোগ

ছবি : নিজস্ব


হবিগঞ্জ জেলার মাধবপুর পৌরসভার ৬নং ওয়ার্ড (কাটিয়ারা) গাবতলি সিএনজি অটোরিকশা স্ট্যান্ড থেকে ১০০/১৫০ মিটার দুরত্বে এবং কাটিয়ারা পৌর শৌচাগার এর পাশে কে বা কারা অবৈধভাবে বালি রেখে ব্যবসা করার অভিযোগ উঠেছে।

সোমবার (২২ এপ্রিল) বিকেল বেলায় সরজমিন ঘুরে দেখা যায়, উল্লেখিত সড়কের পাশে কয়েক জন ব্যবসায়ীর সাথে কথা হলে তারা জানান, আশেপাশের কয়েকজন বাড়িওয়ালা সহ প্রভাবশালীরা আমাদের দোকানের পাশে দিনের পর দিন বালি ফেলে রাখছে এতে আমরা ব্যবসা করতে পারছি এবং ফেলে থাকা বালির কারণে দোকানের ভিতরে পর্যন্ত বসে থাকা যাচ্ছে না, বাতাসে বালি উড়ে চোখ ও নাগ দিয়ে ঢোকে ঠান্ডা জনিত রোগ হচ্ছে। ভুক্তভোগী ও পথচারীদের দাবি সংশ্লিষ্ট কতৃপক্ষ সড়কের পাশে বালির স্তুপ দ্রুত সড়িয়ে নিয়ে পথচারী ও দোকানীদের স্বাভাবিক ব্যবসা ও পথচারীদের চলাচলের সঠিক পরিবেশ ফিরয়ে দিবে বলে তারা দাবি করছে।

এ বিষয়ে পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিল বিশ্বজিৎ দাসের সাথে ফোন কলে যোগাযোগ করা হলে তিনি জানান, আমি ৭ দিন ধরে প্রয়োজনীয় কাজে ঢাকায় আছি। আমিও অভিযোগ পেয়েছি গাবতলি সিএনজি অটোরিকশা স্ট্যান্ডের পাশে বালি রেখে কিছু লোক ব্যবসা করে আসছে এটি আসলেই সঠিক নয়, আমিও চাই রাস্তায় অবৈধভাবে বালি রেখে ব্যবসা বন্ধ হউক।

এম সি



শীর্ষ সংবাদ:

মুশফিককে ছাড়াই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ
জগন্নাথপুরে পানি সেচ ও মাছ ধরাকে কেন্দ্র করে সংঘ/র্ষ, নিহ/ত ১
তারেক রহমানের ভিশন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে যুবদল: মন্ত্রী মুক্তাদির
সিলেটে অপরাধ দমনে কঠোর নির্দেশনা দিলেন বাণিজ্যমন্ত্রী
জৈন্তা বার্তার কার্যালয় পরিদর্শনে বাণিজ্যমন্ত্রী
মাধবপুরে মা-বাবাকে নি/র্যাতনের অভিযোগে ছেলের এক বছরের কা/রাদণ্ড
ফায়ার সার্ভিসকে একটি বিশ্বমানের প্রতিষ্ঠানে পরিণত করতে হবে: বাণিজ্যমন্ত্রী
মজুরি না পেয়ে নোয়াপাড়া চা বাগানে ৮৫০ শ্রমিকের কর্মবিরতি
সিলেট সীমান্তে ৩৪ লাখ ৮০ হাজার টাকার মালামাল জব্দ
ধেয়ে আসছে অতি প্রবল ঘূর্ণিঝ/ড় ‘অর্ণব’, সিলেটসহ বিভিন্ন স্থানে বৃষ্টির আভাস