গরমে সুস্থ থাকতে দিনে কতটুকু পানি পান করবেন?
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন

গরমে সুস্থ থাকতে দিনে কতটুকু পানি পান করবেন?

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২২/০৪/২০২৪ ১১:৫৪:২২ পূর্বাহ্ন

গরমে সুস্থ থাকতে দিনে কতটুকু পানি পান করবেন?

ছবি: সংগৃহীত


গরমে অতীষ্ট জনজীবন। এ সময় দিনে পর্যাপ্ত পানি না পান করলেই বিপদ। তবে গরমের সময় ঠিক কতটা পরিমাণে পানি পান করলে শরীর থাকবে সুস্থ, তা হয়তো অনেকেরই জানা নেই।

গরমে শরীরের তাপমাত্রাকে স্বাভাবিকের গণ্ডিতে আটকে রাখে পানি। শুধু তাই নয়, এই পানীয় রক্ত তৈরি থেকে শুরু করে অস্থিসন্ধিকে পিচ্ছিল রাখা, শরীর থেকে ক্ষতিকর পদার্থ বের করে দেওয়া সহ প্রায় সব শারীরবৃত্তীয় কাজেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

তাই এমন দহনদিনে সুস্থ-সবল জীবন কাটাতে চাইলে প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে পানি পান করতেই হবে। না হলে ডিহাইড্রেশনের ঝুঁকি বেড়ে যাবে। তবে গরমের সময় ঠিক কতটা পরিমাণে পানি পান করলে শরীর থাকবে সুস্থ?

এ বিষয়ে ভারতের কলকাতা শহরের এক বেসরকারি হাসপাতালের প্রধান পুষ্টিবিদ শ্রাবণী মুখোপাধ্যায় জানান, যে কোনো সুস্থ মানুষের দৈনিক অন্তত ৩ লিটার পানি পান করতেই হবে। তা হলেই শরীর থাকবে সুস্থ-সবল। তবে গরমের সময় শুধু ৩ লিটার পানি পান করলেই চলবে না, বরং তার পরিমাণ আরও বাড়াতে হবে। তাই এ সময় দিনে অন্তত ৪ লিটার পানি পান করুন।

আর শুধু পানিই নয়, এর পাশাপাশি ডাবের পানি, ডাল, স্যুপ, ফ্রুট জুস, ওআরএস-ওয়াটারের মধ্যমেও দেহে পানির ঘাটতি মিটিয়ে নিতে পারেন। তবে কিডনির অসুখ, হার্টের অসুখ ও লিভারের সমস্যা থাকলে হঠাৎ করে পানি পান করা বাড়াবেন না। বরং পানি পান বাড়ানোর আগে যত দ্রুত সম্ভব চিকিৎসকের পরামর্শ নিন।

১. এই গরমে সকাল ১০টা-৪টা পর্যন্ত বাইরে বের হবেন না

২. একান্তই বাইরে বেরতে হলে সুতির জামা-কাপড় পরুন

৩. মাথায় থাকুক টুপি বা ছাড়া

৪. মুখে-হাতে মেখে নিন সানস্ক্রিন

৫. আর শরীর খুব খারাপ লাগলে একটা ঠান্ডা জায়গায় গিয়ে বিশ্রাম নিন।

এম সি



শীর্ষ সংবাদ:

আজমিরীগঞ্জে কালনী নদীতে গোসলে নেমে গৃহবধূ নি*খোঁজ সাড়ে চার ঘন্টায় ও উদ্ধার হয়নি
‘দুর্গাপূজা সম্প্রীতি, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধের অনন্য মিলনমেলা’
সিলেটে এয়ারপোর্ট থানা এলাকা পরিদর্শনে এসএমপি কমিশনার
কানাইঘাটে সিএনজি অটোরিকশার সিরিয়াল নিয়ে বি/রোধ, যুবককে কু/পি/য়ে হ/ত্যার অভিযোগ
বিএনপি সরকারের ৮ মাসে ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রীর পদত্যাগ
বাস-ট্রাক সং/ঘ/র্ষে নি/হ/ত ১৪ জন
সৌদিতে মৃ/ত্যুদ/ণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি স্বামী-স্ত্রী নন, দুজনই প্রবাসী কর্মী
সকল ধর্মের মানুষের অধিকার নিশ্চিতে সরকার বদ্ধপরিকর: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে ইউএনও সুনন্দা রায়ের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন
জগন্নাথপুরে নাজিম হ/ত্যা: বিয়ের দাওয়াত নিয়ে বি/রোধ, নাকি বসতভিটার দ্ব/ন্দ্ব?