রেকর্ড দামে সৌদির ক্লাব আল হিলালে এমবাপে!
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৩ AM

রেকর্ড দামে সৌদির ক্লাব আল হিলালে এমবাপে!

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৪/০৭/২০২৩ ১১:৪০:১১ AM

রেকর্ড দামে সৌদির ক্লাব আল হিলালে এমবাপে!

ফাইল ছবি


গত মৌসুম শেষ হওয়ার পর থেকেই গুঞ্জন পিএসজি ছাড়ছেন কিলিয়ান এমবাপে। এই সময়ে একাধিক ক্লাবের সঙ্গে এই ফরোয়ার্ডের নাম শোনা গেছে। তবে অবশেষে টাকাতেই বোধহয় আটকে যাচ্ছে পিএসজি! রেকর্ড ২৫৯ মিলিয়ন ইউরোতে এই ফরাসি স্ট্রাইকারকে দলে ভেড়াতে যাচ্ছে সৌদির ক্লাব আল হিলাল, এই তথ্য নিশ্চিত করেছে স্কাই স্পোর্টস।

যুক্তরাজ্য ভিত্তিক এই সংবাদ মাধ্যমের দাবি, ইতোমধ্যেই আল হিলালের প্রস্তাবে রাজি হয়েছে পিএসজি। এমনকি ফরাসি তারকার সঙ্গে আলোচনা করতে আল হিলালকে অনুমতিও দিয়েছে পিএসজি।

অবশ্য এমবাপের প্রতি আগ্রহী একাধিক ক্লাব। সেই তালিকায় আছে ইংলিশ প্রিমিয়ার লিগের আর্সেনাল, চেলসি এবং লিভারপুলের মতো ক্লাবও। এই দৌড়ে সবচেয়ে বেশি এগিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। এমবাপে নিজেও চান লস ব্লাঙ্কোসদের হয়ে খেলতে। কিন্তু আল হিলালের বড় অঙ্কের আর্থিক প্রস্তাবেই হয়তোবা এবার সাড়া দিচ্ছেন তিনি।

এদিকে মৌসুম শুরুর আগে আল-হিলালের মূল লক্ষ্য ছিল লিওনেল মেসি। আর্জেন্টাইন এই বিশ্বকাপজয়ী তারকা অবশ্য বেছে নিয়েছেন ইন্টার মায়ামিকে। মেসিকে না পেয়ে এবার মেসিরই সাবেক সতীর্থ এমবাপের দিকে হাত বাড়িয়েছে তারা

এম সি



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ভারতে অ/বৈধ প্রবেশের সময় নারী-শিশুসহ আ/টক ৮
আগস্টে ২৫২ নারী-কন্যাশিশু নি/র্যাতিত
তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে: মুক্তাদির
জিয়াউর রহমানই দেশে উন্নয়নের রাজনীতির সূচনা করেন: সালাহউদ্দিন
ওসমানীনগরে বঙ্গবীর জেনারেল আতাউল গনি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী পালিত
উদযাপনের চেয়ে দেশ গঠনের চ্যালেঞ্জই এখন বড়: বাণিজ্যমন্ত্রী
মা/দক নিয়ন্ত্রণ আইন আরও শক্তিশালী করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
সিলেটে হা'মের উপসর্গে আরও দুইজনের মৃ'ত্যু
জৈন্তাপুরে বি'জিবি সদস্যের ঝু'লন্ত ম'র'দেহ উ'দ্ধার
উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী