হবিগঞ্জের লাখাইয়ে বৃষ্টির জন্য ইস্তেস্কার নামাজ ও দোয়া অনুষ্ঠিত
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৩০ অপরাহ্ন

হবিগঞ্জের লাখাইয়ে বৃষ্টির জন্য ইস্তেস্কার নামাজ ও দোয়া অনুষ্ঠিত

উত্তরণ দাস জয়, বিশ্বম্ভরপুর প্রতিনিধি

প্রকাশিত: ৩০/০৪/২০২৪ ১০:০৮:৪১ পূর্বাহ্ন

হবিগঞ্জের লাখাইয়ে বৃষ্টির জন্য ইস্তেস্কার নামাজ ও দোয়া অনুষ্ঠিত

ছবি: নিজস্ব


লাখাইয়ে বৃষ্টির জন্য ইস্তেস্কার নামাজ ও দোয়া অনুষ্ঠিত

হবিগঞ্জের লাখাইয়ে দীর্ঘ মেয়াদি খরা ও চলমান তাপদাহ থেকে বাঁচতে বিশেষ নামাজ  ইস্তেস্কার এর নামাজ আদায় করা হয়েছে। 

উপজেলার মুড়িয়াউক ইউনিয়ন এর মুড়িয়াউক গ্রামে উলামা পরিষদ ও স্থানীয় মুরুব্বি গনের উদ্যোগে এ বিশেষ নামাজ ইস্তেস্কার এর নামাজ অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (২৯ এপ্রিল)  সকাল ১০ ঘটিকায় উপজেলার মুড়িয়াউক গ্রামের পূর্ব পাড় খেলার মাঠে এ নামাজ অনুষ্ঠিত হয়। 

এতে মুড়িয়াউক গ্রামসহ আশেপাশের নখনাউক,সাতাউক,ধর্মপুর,মশাদিয়া গ্রামের মুসুল্লি সহ শত শত মুসুল্লি অংশ নেন। এছাড়াও এ গ্রামগুলোর মসজিদের ইমাম ও খতিবগন অংশ গ্রহণ করেন।

নামাজে ইমামতি করেন মুড়িয়াউক উলামা পরিষদ এর উপদেষ্টা মাওলানা কারী আবুল কাসেম। 

নামাজ শেষে মোনাজাত এ রহমত এর বৃষ্টি পাত হওয়ায় জন্য মহান স্রষ্টার নিকট বিশেষ প্রার্থনা করা হয়।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

সিলেটে ডেঙ্গু প্রতিরোধে সিসিকের মশক নি/ধন অ/ভিযান শুরু
জৈন্তাপুরে দুই নারীকে ভা/রতে পা/চারের চেষ্টা, আ/সামি গ্রে/প্তার
জগন্নাথপুরে পানি সেচ ও মাছ ধরাকে কেন্দ্র করে সংঘ/র্ষ, নিহ/ত ১
তারেক রহমানের ভিশন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে যুবদল: মন্ত্রী মুক্তাদির
সিলেটে অপরাধ দমনে কঠোর নির্দেশনা দিলেন বাণিজ্যমন্ত্রী
জৈন্তা বার্তার কার্যালয় পরিদর্শনে বাণিজ্যমন্ত্রী
মাধবপুরে মা-বাবাকে নি/র্যাতনের অভিযোগে ছেলের এক বছরের কা/রাদণ্ড
ফায়ার সার্ভিসকে একটি বিশ্বমানের প্রতিষ্ঠানে পরিণত করতে হবে: বাণিজ্যমন্ত্রী
মজুরি না পেয়ে নোয়াপাড়া চা বাগানে ৮৫০ শ্রমিকের কর্মবিরতি
সিলেট সীমান্তে ৩৪ লাখ ৮০ হাজার টাকার মালামাল জব্দ