ছবি: সংগৃহীত
হবিগঞ্জের লাখাই উপজেলায় ১২শ ৫ পিস ইয়াবা ও নগদ ১ লাখ ১৩ হাজার টাকাসহ তিন জনকে আটক করেছে লাখাই থানার পুলিশ।
জানা যায়, মঙ্গলবার ৩০ এপিল লাখাই থানা পুলিশের অভিযান উপজেলার মোড়াকরি গ্রামের জুনায়েদ মিয়ার ছেলে জুমাল মিয়া(৩০), ভাদিকারা গ্রামের জহুর আলীর ছেলে আকরাম আলী(৪০) ও সুবিদপুর গ্রামের আয়াত আলীর ছেলে পাতা মিয়া(৩৮) কে ইয়ারা ও নগদ অর্থ সহ গ্রেফতার করে লাখাই থানা পুলিশ।
জানা যায় লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবুল খায়ের ও ওসি তদন্ত চম্পক দাম নেতৃত্বে এসআই শৈলেন দাশের সঙ্গীয় ফোর্সের সহায়তায় ৩০ এপ্রিল মঙ্গলবার দুপুর থেকে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ভাদিকারা গ্রামের জহুর আলীর ছেলে আকরাম আলী(৪০) এর নিকট থেকে ২৫ পিস ইয়াবা, মোড়াকরি গ্রামের মৃত জুনাইদ মিয়ার ছেলে জুমেল মিয়া (৩০) এর নিকট থেকে ২শ পিস ইয়াবা ও সুবিদপুর গ্রামের আয়াত আলীর ছেলে পাতা মিয়ার নিকট থেকে ৯শত ৮০ পিস ইয়াবা সহ নগদ ১ লাখ ১৩ হাজার টাকা জব্দ করা হয় এবং ইয়াবা বহনকারী অটোরিকশা সিএনজি জব্দ করা হয়েছে।
লাখাই থানার ওসি (তদন্ত) চম্পক দাম জানান ইয়াবা ট্যাবলেট ও নগদ টাকা সহ তিন জনকে আটক করা হয়েছে। আটককৃত বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং বিজ্ঞ আদালতে আসামীদের কে সোপর্দ করা হবে।
এস এইচ টি/




