শায়েস্তাগঞ্জে মে দিবসেও ছুটি পাননি তাফরিদ কটন মিলসের শ্রমিকরা
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৩১ অপরাহ্ন

শায়েস্তাগঞ্জে মে দিবসেও ছুটি পাননি তাফরিদ কটন মিলসের শ্রমিকরা

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০২/০৫/২০২৪ ০৯:২৭:৫১ পূর্বাহ্ন

শায়েস্তাগঞ্জে মে দিবসেও ছুটি পাননি তাফরিদ কটন মিলসের শ্রমিকরা

ছবি: নিজস্ব


মহান মে দিবসে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের অলিপুরে তাফরিদ কটন মিলস লিমিটেডে শ্রমিকদের ছুটি ছিল না। শ্রমিকরা জীবিকার তাগিদে কারখানায় কাজে যোগদান করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েক শ্রমিক জানান, কাজে যোগদান না করলে চাকরিচ্যুত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই বাধ্য হয়ে সকালে কাজে যোগদান করেছি। এখানে আজ কি দিবস এসব জানার চেষ্টা করিনি। আর জেনেও লাভ নেই।  

সরেজমিন গেলে দেখা যায়, শ্রমিকরা কাজে যোগদান করেছেন। এ সময় ভিডিও ও ছবি তোলার চেষ্টা করা হলে তাফরিদ কটন মিলসের পক্ষ থেকে দায়িত্বরতরা বাধা দেন।   

তাফরিদ কটন মিলস লিমিটেডের এডমিন মোঃ জাহিদুল ইসলাম বলেন, ঈদের সময় তিনদিন ছুটি থাকে। তাই মে দিবসের ছুটি ঈদের ছুটির সাথে যুক্ত করে চার দিন করা হবে। এতে শ্রমিকরা খুশি।


এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

সিলেটে ডেঙ্গু প্রতিরোধে সিসিকের মশক নি/ধন অ/ভিযান শুরু
জৈন্তাপুরে দুই নারীকে ভা/রতে পা/চারের চেষ্টা, আ/সামি গ্রে/প্তার
জগন্নাথপুরে পানি সেচ ও মাছ ধরাকে কেন্দ্র করে সংঘ/র্ষ, নিহ/ত ১
তারেক রহমানের ভিশন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে যুবদল: মন্ত্রী মুক্তাদির
সিলেটে অপরাধ দমনে কঠোর নির্দেশনা দিলেন বাণিজ্যমন্ত্রী
জৈন্তা বার্তার কার্যালয় পরিদর্শনে বাণিজ্যমন্ত্রী
মাধবপুরে মা-বাবাকে নি/র্যাতনের অভিযোগে ছেলের এক বছরের কা/রাদণ্ড
ফায়ার সার্ভিসকে একটি বিশ্বমানের প্রতিষ্ঠানে পরিণত করতে হবে: বাণিজ্যমন্ত্রী
মজুরি না পেয়ে নোয়াপাড়া চা বাগানে ৮৫০ শ্রমিকের কর্মবিরতি
সিলেট সীমান্তে ৩৪ লাখ ৮০ হাজার টাকার মালামাল জব্দ