জয়দেবপুরে ট্রেন দুর্ঘটনায় চালকসহ আহত ৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৪:১২ অপরাহ্ন

জয়দেবপুরে ট্রেন দুর্ঘটনায় চালকসহ আহত ৩

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৩/০৫/২০২৪ ০৩:১৩:২৯ পূর্বাহ্ন

জয়দেবপুরে ট্রেন দুর্ঘটনায় চালকসহ আহত ৩

ছবি: সংগৃহীত


গাজীপুরের জয়দেবপুর স্টেশনের কাছে দাঁড়িয়ে থাকা তেলবাহী ট্রেন-কমিউটার মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে ট্রেনের চালকসহ তিনজন আহত হয়েছেন।

শুক্রবার (৩ মে) বেলা ১১টার দিকে জয়দেবপুর স্টেশনের কাছে কাজীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার আবু হানিফ বিষয়টি নিশ্চিত করেছেন। দুর্ঘটনার পর ঢাকার সঙ্গে ময়মনসিংহ ও উত্তরাঞ্চলের ট্রেন চলাচল বন্ধ ছিল ।

তিনি জানান, সংঘর্ষের ফলে যাত্রীবাহী কমিউটার ট্রেনটির পাঁচটি বগি ও তেলবাহী ট্রেনের বেশ কয়েকটি বগি লাইনচ্যুত হয়। রেল কর্তৃপক্ষ, গাজীপুর ফায়ার সার্ভিস এবং স্থানীয়রা উদ্ধার কাজ শুরু করছে।

স্থানীয়রা জানান, বেলা ১১টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা তেলবাহী ট্রেন দাঁড়িয়ে থাকা অবস্থায় ঢাকাগামী টাঙ্গাইল কমিউটার এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় যাত্রীবাহী কমিউটার ট্রেনের চালকসহ তিনজন আহত হন। তাদের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা তেলবাহী ট্রেনটি দাঁড়ানো ছিল। বিপরীত দিক টাঙ্গাইল থেকে ছেড়ে আসা টাঙ্গাইল কমিউটারর ট্রেনটি চলন্ত অবস্থায় তেলবাহী ট্রেনের সামনে সরাসরি আঘাত করে। এতে বিকট শব্দে পুরো এলাকা প্রকম্পিত হয়ে ওঠে। খবর পেয়ে জয়দেবপুর রেলওয়ে এবং সদর মেট্রো থানা পুলিশ ঘটনাস্থলে যায়।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

রনজিত সরকারের সভা: সেই রিসোর্টের মালিক আ/ত্মগোপনে
মাধবপুরে বাস-পিকআপের সং/ঘ/র্ষে চালক নি/হত
আসবে চার থেকে ছয়টি শৈত্যপ্রবাহ, ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা
বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন